বিনয় মজুমদারের কাব্যকৃতি : অনির্বাণ আঘাতের উদ্বেজনা

Authors

  • Naresh chandra Majumdar নরেশচন্দ্র মজুমদার Author

Keywords:

  • বিস্ময়-প্রতিভা,
  • অনির্বাণ-আঘাত,
  • উদ্বেজনা,
  • নির্মুখোশ,
  • অতিচেতনা,
  • ঈশ্বরী

Abstract

কবি বিনয় মজুমদার এক বিরল ব্যতিক্রমী বিস্ময়-প্রতিভার নাম। বহুচর্চ্চিত না-হলেও, আধুনিক বাংলাকাব্যের সচেতন পাঠকবৃত্তে আদৌ অপরিচিতও নন। তাঁকে ঘিরে বিতর্কও নিরন্তর সক্রিয়। জীবনানন্দের শিষ্যস্বরূপ, দান্তের ছায়ামাখা বিনয় মজুমদার পঞ্চাশের দশকের প্রতিনিধি-স্থানীয় কবি। পঞ্চাশের দশক অতিক্রম করে, তথাকথিত আধুনিকতার উত্তর-সাধনায় নির্বিকার তপস্বীর তন্ময়তা তাঁর জীবনস্বভাবের স্বরলিপি; তাঁর সৃষ্টি কখনও উদ্ভট, কখনও পাগলামো বলে মনে হলেও জীবনানন্দ-শক্তি চাটুজ্যের পর বাংলা কবিতার ইতিহাসে তিনি ব্যতিক্রমী স্তম্ভ-স্বরূপ। আধুনিকতার ঋদ্ধিময় প্রতিষ্ঠা থেকে আধুনিকতার ক্রমমুক্তিতে তাঁর সবিনয় যাপন ‘ফিরে এসো চাকা’ থেকে ‘আমিই গণিতের শূন্য’ পাঠকের অভ্যস্থ আলস্যময়তা কেমন যেন এলোমেলো করে দেয়। কিন্তু কেন এই কৃচ্ছ-সাধন? কোন অনির্বাণ আঘাতের উদ্বেজনায় পলেপলে ক্ষণেক্ষণে আত্মক্ষরণ, আত্মসমর্পণ? লোভনীয় চাকরির নির্ভার আর্থিক-নিরাপত্তার মোহ ত্যাগ ক’রে নির্মুখোশ অকৃতদার যাপন ‘কাহার তরে’? গায়ত্রী চক্রবর্তী, ঈশ্বরী না অন্যকোনো অতিচেতনার অস্তিত্বের সবিনয়ে বিনয়ের জীবন অন্বেষণ? 

Downloads

Download data is not yet available.

References

১. মজুমদার, বিনয়, ২০১৪, কাব্য সমগ্র (প্রথম খণ্ড), ‘অধিকন্তু ২২ (ক)’, প্রতিভাস, কলকাতা-২, পৃ. ৮০

২. বিশ্বাস, আকাশ, ২০১২, পঞ্চাশের প্রবণতা ও বিনয় মজুমদার, বঙ্গীয় সাহিত্য সংসদ, কলকাতা-৯,

পৃ. ৬২

৩. মজুমদার, বিনয়, ২০১৪, কাব্য সমগ্র (প্রথম খণ্ড), ‘আত্মপরিচয়’, প্রতিভাস, কলকাতা-২, পৃ. ১৫-১৬

৪. মজুমদার, বিনয়, ২০১৪, কাব্য সমগ্র (প্রথম খণ্ড), ‘ফিরে এসো চাকা’, প্রতিভাস, কলকাতা-২, পৃ. ৪৭

৫. তদেব, পৃ. ৫০

৬. তদেব, পৃ. ৫০

৭. তদেব, পৃ. ৫৫

৮. তদেব, পৃ. ৬৫

৯. তদেব, পৃ. ১৩৩

১০. মজুমদার, বিনয়, ২০১৪, কাব্য সমগ্র (প্রথম খণ্ড), ‘অধিকন্তু ৬’, প্রতিভাস, কলকাতা-২; পৃ. ৭৫

Downloads

Published

2023-07-05

Issue

Section

Articles

How to Cite

বিনয় মজুমদারের কাব্যকৃতি : অনির্বাণ আঘাতের উদ্বেজনা . (2023). TRISANGAM INTERNATIONAL REFEREED JOURNAL, 3(3), 57 – 64. https://tirj.org.in/tirj/article/view/952