রবীন্দ্র-সঙ্গীতে বর্ষা প্রসঙ্গ : ‘বর্ষামঙ্গল’, ‘বৃক্ষরোপণ’, ‘হলকর্ষণ’

Authors

  • Sunetra Majumdar গবেষক, ররীন্দ্র সঙ্গীত বিশ্বভারতী, শান্তিনিকেতন Author

Keywords:

  • কবি,
  • প্রকৃতি,
  • শান্তিনিকেতন,
  • শ্রীনিকেতন,
  • শিক্ষাধারা,
  • ঋতু উৎসব,
  • বর্ষামঙ্গল

Abstract

রবীন্দ্রনাথের ব্যক্তিজীবনে ও সাহিত্য জীবনে প্রকৃতির ভূমিকা সর্বজনবিদিত। বিশেষত তাঁর সাহিত্য ও সঙ্গীতে ‘প্রকৃতি’ অনেকক্ষেত্রেই রবীন্দ্র মানসের নিয়ন্ত্রক শক্তিরূপে কাজ করেছে। তাই তাঁর প্রতিটি সৃষ্টি হয়ে উঠেছে উপলব্ধির ফসল। তাঁর প্রকৃতি বিষয়ক গানগুলি এক্ষেত্রে উৎকৃষ্ট উদাহরণ। ‘প্রকৃতি’ যে সকলের শিক্ষক এ কথা স্মরণে রেখেই তাঁর তপোবনের আশ্রমিক আদর্শে প্রতিষ্ঠিত হয় ব্রহ্মচর্যাশ্রম ‘শান্তিনিকেতন’। পরবর্তীকালে প্রকৃতি ও পঞ্চভূত (ক্ষিতি, অপ, ত্যেজ, মরুৎ, ব্যোম) কে মূলধন করেই পল্লীউন্নয়ন ও শিক্ষার ভাবনায় রূপায়িত হয়- ‘শ্রীনিকেতন’ বিদ্যালয়। আর ঠিক সেই কারণেই শান্তিনিকেতন ও শ্রীনিকেতনের শিক্ষানীতি ও পাঠক্রম প্রণয়নের ক্ষেত্রে তিনি বেশ কিছু নব্য চিন্তা-চেতনায় পরিপুষ্ট উৎসবের প্রচলন করেন, যেখানে প্রকৃতিই ছিল গুরুত্বের কেন্দ্র বিন্দুতে। গুরুদেব প্রচলিত প্রকৃতি উৎসব বা ঋতু উৎসবের গানে কোনও না কোনও শিক্ষনীয় দিককে তুলে ধরেছেন। রবীন্দ্রনাথের ঋতু বিষয়ক গানের প্রসঙ্গে প্রথমেই বলতে হয় যে – সংখ্যাগত দিক দিয়ে বর্ষা ও বসন্তের গান অন্যান্য ঋতু বিষয়ক গানের তুলনায় অধিক। এর অন্যতম কারণ কবির প্রিয় ঋতু বর্ষা। এই ঋতুকে ঘিরে তিনি মনের আনন্দে রচনা করে গেছেন একের পর এক গান। তবে পরিবেশ সচেতন রবীন্দ্রনাথ বর্ষণকে বৃক্ষ নামক প্রাণের জন্মলগ্ন বলে মনে করেছেন। আর পরিবেশ রক্ষায় অর্থাৎ বৃক্ষের বীজ থেকে চারার রূপ নেওয়া ও বেড়ে ওঠার প্রধান সময়কাল বর্ষা বলেই এর গুরুত্ব বোঝাতে তিনি আশ্রমিক শিক্ষায় পাশাপাশি অবশ্য পালনীয় বৃক্ষরোপণ ও তাদের যত্নের কথা স্মরণ করিয়ে দেবার উদ্দেশ্যে প্রচলন করেছেন বৃক্ষরোপণ ও বর্ষামঙ্গল নামক দুটি উৎসবের। ঠিক এর বর্ধিত অংশরূপে শ্রীনিকেতনের পল্লীশিক্ষার পাশাপাশি কৃষি প্রধান দেশের নাগরিক রূপে কৃষিকাজকে সম্মান জানাতে প্রচলন করেন হলকর্ষণ উৎসবটির। প্রকৃতির শ্রেষ্ঠ রূপের বর্ণনা যেমন কবিগুরুর প্রতিটি বর্ষা বিষয়ক গানের শ্রীবৃদ্ধি করেছে, তেমনি গানের অন্তঃকরণের বিশ্লেষণ করলে প্রতিভাত হয়েছে পরিবেশে ও মনুষ্যজীবনে প্রকৃতির গভীর প্রভাব। কবির এই মনন-চিন্তনকে সম্মান জানিয়ে তার শুভাকাঙ্খী ও ব্রহ্মচর্যাশ্রমের গোড়ার দিকের ছাত্ররা শান্তিনিকেতন ও খোয়াই প্রান্তরের মতো রুক্ষ্ম - কাঁকুড়ে জমিতে তৈরী করেন কষ্টার্জিত সবুজের সমারোহ। বর্ষা বিষয়ক রবীন্দ্রসঙ্গীতগুলির আংশিক ব্যাখা বিশ্লেষণে আরও বিস্তারিত ভাবে অনুভব করা যায় প্রকৃতিপ্রেমিক ও বর্ষামুগ্ধ কবির মনোজগতের প্রতিটি স্তরকে। তাছাড়া শান্তিনিকেতন শ্রীনিকেতন বিদ্যালয়গুলিতে উৎসবগুলি যে নিতান্ত আমোদ-আহ্লাদ বা মনোরঞ্জনের নিমিত্ত অনুষ্ঠিত না হয়ে জীবনমুখী শিক্ষার বাস্তব রূপায়ণ ছিল এবং আজও এই উৎসবগুলির প্রাসঙ্গিকতা ও প্রয়োজনীয়তা যে সমধিক তাও অনুভব করা যায় উল্লিখিত উৎসবগুলির ও তার গানগুলির কথা আলোচনা করলে।

Downloads

Download data is not yet available.

References

১. ঠাকুর, রবীন্দ্রনাথ, ছিন্নপত্রাবলী, বিশ্বভারতী গ্রন্থালয়, কলিকাতা, আশ্বিন ১৩৬৭, পৃ. ২৪৭

২. রায়, ড: সিতাংশু, রবীন্দ্রসাহিত্যে সংগীতভাবনা, সংস্কৃত পুস্তক ভান্ডার, কলিকাতা, মাঘ ১৩৯১, পৃ. ৯৪

৩. ঠাকুর, রবীন্দ্রনাথ, গীতবিতান, বিশ্বভারতী গ্রন্থনবিভাগ, কলিকাতা, পৌষ ১৩৮০, পৃ. ৪৬৬

৪. তদেব, পৃ. ৪৫৮

৫. ঠাকুর, রবীন্দ্রনাথ, রবীন্দ্র রচনাবলী (দশম খন্ড), বিশ্বভারতী গ্রন্থনবিভাগ, ফাল্গুন ১৪২২, পৃ. ৫০৬

৬. ঠাকুর, রবীন্দ্রনাথ, গীতবিতান, বিশ্বভারতী গ্রন্থনবিভাগ, কলিকাতা, পৌষ ১৩৮০, পৃ. ৪৭০

৭. মুজতবা, আলী সৈয়দ, গুরুদেব ও শান্তিনিকেতন, মিত্র ও ঘোষ পাবলিশার্স প্রা: লি:, কলকাতা, অগ্রহায়ণ

১৪১৬, পৃ. ৫৯

৮. বসু, ড. নিতাই, রবীন্দ্রসংগীতের উৎস সন্ধানে, সাহিত্যায়ন, কলকাতা, জুন ১৯৯০ (১৩৯৭), পৃ. ১৫১

৯. https://www.nilkantho.in/visva-bharati-university-20/

১০. বসু, ড: নিতাই, রবীন্দ্রসংগীতের উৎস সন্ধানে, সাহিত্যায়ন, কলকাতা, জুন ১৯৯০ (১৩৯৭), পৃ. ১৬১

১১. ঠাকুর, রবীন্দ্রনাথ, গীতবিতান, বিশ্বভারতী গ্রন্থনবিভাগ, কলিকাতা, পৌষ ১৩৮০, পৃ. ৪৪৩

১২. তদেব, পৃ. ৪৪৩

১৩. তদেব, পৃ. ৪৫১

১৪. তদেব, পৃ. ৪৪৩

১৫. তদেব, পৃ. ৪৫১

১৬. তদেব, পৃ. ৪৫১

১৭. তদেব, পৃ. ৪৪৩

১৮. তদেব, পৃ. ৪৫৪

১৯. তদেব, পৃ. ৪৪৪

২০. তদেব, পৃ. ৪৬৫

২১. তদেব, পৃ. ৪৪৪

২২. তদেব, পৃ. ৪৪৫

২৩. তদেব, পৃ. ৪৪৪

২৪. তদেব, পৃ. ৪৪৫

২৫. তদেব, পৃ. ৪৫৯

২৬. তদেব, পৃ. ৪৫৯

২৭. তদেব, পৃ. ৪৪৫

২৮. তদেব, পৃ. ৪৪৬

২৯. তদেব, পৃ. ৪৪৬

৩০. তদেব, পৃ. ৪৪৭

৩১. তদেব, পৃ. ৪৪৭

৩২. তদেব, পৃ. ৩৩৮

৩৩. তদেব, পৃ. ৪৫০

৩৪. তদেব, পৃ. ৪৬৯

৩৫. তদেব, পৃ. ৩১৫

৩৬. তদেব, পৃ. ৪৭৭

৩৭. তদেব, পৃ. ৪৭৫

৩৮. তদেব, পৃ. ৪৭৫

৩৯. তদেব, পৃ. ৪৭৬

৪০. তদেব, পৃ. ৪৭৬

৪১. তদেব, পৃ. ৪৭৭

৪২. তদেব, পৃ. ৪৭৭

৪৩. তদেব, পৃ. ৪৭৮

৪৪. তদেব, পৃ. ৪৭৮

৪৫. তদেব, পৃ. ৪৭৯

৪৬. তদেব, পৃ. ৪৮০

৪৭. তদেব, পৃ. ৪৭৮

৪৮. তদেব, পৃ. ৪৮১

৪৯. তদেব, পৃ. ৪৮০

৫০. তদেব, পৃ. ৪৮১

৫১. তদেব, পৃ. ৯০৮

৫২. তদেব, পৃ. ৬১১

৫৩. তদেব, পৃ. ৬১১

৫৪. তদেব, পৃ. ৫৪৯

৫৫. তদেব, পৃ. ৬১২

৫৬. সেনগুপ্ত, পীতম, রবীন্দ্রগানের আরও গল্প, সাহিত্য সংসদ, কলকাতা, জানুয়ারি ২০২৩, পৃ. ৩১

Downloads

Published

2023-07-05

Issue

Section

Articles

How to Cite

রবীন্দ্র-সঙ্গীতে বর্ষা প্রসঙ্গ : ‘বর্ষামঙ্গল’, ‘বৃক্ষরোপণ’, ‘হলকর্ষণ’. (2023). TRISANGAM INTERNATIONAL REFEREED JOURNAL, 3(3), 87 – 97. https://tirj.org.in/tirj/article/view/955