রবীন্দ্রনাথের ‘নষ্টনীড়’ ও নরেশচন্দ্রর ‘ঠানদিদি’ প্রসঙ্গে
Keywords:
- নষ্টনীড়,
- ঠানদিদি,
- রবীন্দ্র-বিদূষণ,
- সাহিত্যিক প্রতর্ক,
- যৌনতা,
- মনস্তত্ত্ব
Abstract
বাংলা সমালোচনা সাহিত্য ও বিদ্যাতনিক পরিসরে রবীন্দ্রনাথ একটি অত্যন্ত চর্চিত বিষয়। সুতরাং, তাঁর ‘নষ্টনীড়’ গল্পটির আলোচনা অপ্রতুল নয়। ১৯৬৪ সালের পর তা বিভিন্ন দৃষ্টিকোণে বিশ্লেষিত হয়েছে। কিন্তু প্রায় সমসময়ে নরেশচন্দ্র সেনগুপ্ত একই বিষয় নিয়ে ‘নারায়ণ’ পত্রিকায় লেখেন ‘ঠানদিদি’ গল্পটি। অথচ এটি ততখানি আলোচিত নয়। কেউ কেউ অবশ্য একে বলতে চেয়েছেন ‘নষ্টনীড়’-এর পরিপূরক একটি গল্প। আসলে কি তাই? এই প্রশ্নের উত্তর অন্বেষণের সঙ্গে নরেশচন্দ্র ও রবীন্দ্রনাথের গল্পসূত্রে শুধু দুই সাহিত্যিকের শিল্প-সাহিত্য দর্শন নয়, উঠে এসেছে রবীন্দ্রনাথ-নরেশচন্দ্রের ঐতিহাসিক বিতর্ক প্রসঙ্গটিও। বাংলা সমালোচনার ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ পর্যায়ের প্রেক্ষাপটে দুটি গল্পের অবস্থান সাপেক্ষে সূচিত হয়েছে পর্বান্তর। ‘নষ্টনীড়’ ও ‘ঠানদিদি’র নিহিত বিশ্লেষণ সূত্রে সমাজ ও সাহিত্য সম্পর্কিত সামগ্রিক বীক্ষা উপস্থাপিত হয়েছে এই প্রবন্ধে – যা ইতিপূর্বে অনালোচিত ছিল।
Downloads
References
১. তৎকালীন সাতজন উদীয়মান রবীন্দ্রানুসারী সাহিত্যিক রবীন্দ্রনাথকে ঘিরে যে ছবি তুলেছিলেন, উক্ত শব্দবন্ধটি সেই ছবির শিরোনাম ছিল। প্রসঙ্গত দ্রষ্টব্য নীরদচন্দ্র চৌধুরী, দ্বিতীয় অধ্যায় : রবীন্দ্রনাথের নিন্দা ও নিন্দাকারীরা, তৃতীয় ভাগ : অপরাহ্ণ, আত্মঘাতী রবীন্দ্রনাথ (অখণ্ড সংস্করণ), প্রথম প্রকাশ : ভাদ্র ১৪১৫, মিত্র ও ঘোষ পাবলিশার্স প্রা: লি:, ১০ শ্যামাচরণ দে স্ট্রিট, কলকাতা ৭০০০৭৩, পৃ. ২০৮
২. পাল, শ্রাবণী, ‘স্ত্রীর পত্র’ ও ‘মৃণালের কথা’ দুই বিপরীত পাঠ, রবীন্দ্রনাথ বিচিত্রের দূত, অক্ষর প্রকাশনী, ৩২ বিডন রো, কলকাতা - ৭০০০০৬, প্রথম প্রকাশ : মার্চ ২০১০, পৃ. ১২৪
৩. রায়চৌধুরী, গোপিকানাথ, নবম অধ্যায় : জটিল জীবন-সমস্যা, দুই বিশ্বযুদ্ধের মধ্যকালীন বাঙলা কথাসাহিত্য, দে’জ পাবলিশিং, কলকাতা - ৭০০০৭৩, চতুর্থ সংস্করণ : মাঘ ১৪২৪, জানুয়ারি ২০১৮, পৃ. ২১৬
৪. ‘কল্লোল’ পর্বের অন্যতম সাহিত্যিক ও ‘কল্লোল যুগ’ গ্রন্থ প্রণেতা অচিন্ত্যকুমার সেনগুপ্তর একদা বিতর্কিত গ্রন্থ ‘বেদে’ প্রসঙ্গে রবীন্দ্রনাথ ৩১ আশ্বিন ১৩৩৫ বঙ্গাব্দে অচিন্ত্যকুমারকে লেখা একটি পত্রে উক্ত মন্তব্যটি করেন।
৫. সজনীকান্ত দাস লিখেছেন, “নূতন বৎসরের গোড়া হইতে জল-‘কল্লোল’ হঠাৎ যৌন-কল্লোল হইবার সাধনায় মাতিল।” দ্রষ্টব্য সজনীকান্ত দাস, আত্মস্মৃতি, নাথ পাবলিশিং, ৭৩ মহাত্মা গান্ধী রোড, কলকাতা ৭০০০০৯, প্রথম নাথ পাবলিশিং সংস্করণ : ফেব্রুয়ারি ১৯৯৬, পৃ. ১১২
৬. ‘সাহিত্য’ পত্রিকায় দ্বিজেন্দ্রলাল রায় ‘আনন্দমঠ’ উপন্যাসের একটি অংশ যেখানে বৈষ্ণববেশধারিণী শান্তি ইংরেজ ‘এনসাইন’ লিন্ডলির সঙ্গে ঘোড়ায় যেতে স্বীকৃত হয়ে লাফ দিয়ে ঘোড়ায় চড়ে বসেছিলেন – ‘বে- সেলাই’ কাপড় পরে শান্তির লাফ দেওয়ায় ঘটনাটিকে নির্দিষ্ট করে তিনি বঙ্কিমচন্দ্র সম্পর্কে শালীনতা ভঙ্গের অভিযোগ করেছেন। এই প্রসঙ্গটির উল্লেখ পাওয়া যায় নীরদচন্দ্র চৌধুরীর আত্মঘাতী বাঙালী (দ্বিতীয় ও তৃতীয় খণ্ড) বইয়ে। নীরদচন্দ্র চৌধুরী, দ্বিতীয় অধ্যায় : রবীন্দ্রনাথের নিন্দা ও নিন্দাকারীরা, তৃতীয় ভাগ : অপরাহ্ণ, আত্মঘাতী রবীন্দ্রনাথ (অখণ্ড সংস্করণ), প্রথম প্রকাশ : ভাদ্র ১৪১৫, মিত্র ও ঘোষ পাবলিশার্স প্রা: লি:, ১০ শ্যামাচরণ দে স্ট্রিট, কলকাতা - ৭০০০৭৩, পৃ. ২০৭
৭. ভট্টাচার্য, জগদীশ, কবিমানসী (প্রথম খণ্ড : জীবনভাষ্য), ডি. এম. লাইব্রেরী, ৪২ কর্নওয়ালিস স্ট্রিট, কলকাতা - ৭০০০০৬, প্রথম প্রকাশ : ২৫ বৈশাখ, ১৩৬৯, পৃ. ৯১
৮. দাস, সুনীল, ভারতী ইতিহাস ও রচনাপঞ্জী, সাহিত্যলোক, ৩২/৭ বিডন স্ট্রিট, কলকাতা - ৭০০০০৬, প্রথম প্রকাশ : কার্তিক ১৩৯১, অক্টোবর ১৯৮৪, পৃ. ২
৯. রবীন্দ্র-রচনাবলী, ষোড়শ খণ্ড, গ্রন্থপরিচয়, পশ্চিমবঙ্গ সরকার, মহাকরণ, কলকাতা - ৭০০০০১, প্রকাশ : ২৫ বৈশাখ, ১৪০৮
১০. রায়, নীহাররঞ্জন, রবীন্দ্র-সাহিত্যের ভূমিকা, নিউ এজ পাবলিশার্স, ৮/১ চিন্তামণি দাস লেন, কলকাতা – ৭০০০০৯, প্রথম প্রকাশ : ২৫ বৈশাখ, ১৩৪৮, পৃ. ৩৯৯
১১. তদেব
১২. দাস, সজনীকান্ত, আত্মস্মৃতি, পূর্বোক্ত, পৃ. ৭৮
১৩. তদেব, পৃ. ১১৪
১৪. তদেব, পৃ. ১১৫
১৫. রবীন্দ্রনাথকে লিখিত সজনীকান্ত দাসের পত্রাবলী, পত্রসংখ্যা : ১ (৭ মার্চ, ১৯২৭ খ্রিস্টাব্দ), চিঠিপত্র, ঊনবিংশ খণ্ড, বিশ্বভারতী, প্রকাশ : ২৫ বৈশাখ, ১৪১১, পৃ. ৬৫
১৬. চৌধুরী, ভূদেব, বাংলা সাহিত্যের ছোটগল্প ও গল্পকার, মডার্ণ বুক এজেন্সী প্রাইভেট লিমিটেড, ১০ বঙ্কিম চ্যাটার্জী স্ট্রিট, কলকাতা - ৭০০০৭৩, প্রথম প্রকাশ : ১৯৬২, পৃ. ৩০৫
১৭. রবীন্দ্রনাথকে লেখা সজনীকান্ত দাসের পত্রাবলী, পূর্বোক্ত, পৃ. ৬৪
১৮. দাস, সজনীকান্ত, মধু ও হুল, রঞ্জন পাব্লিশিং হাউস, ২৫/২ মোহনবাগান রো, কলিকাতা, প্রথম সংস্করণ ১৩৩৮, পৃ. ২০৮
১৯. সজনীকান্ত, দাসকে লেখা রবীন্দ্রনাথের পত্রাবলী, পূর্বোক্ত, পৃ. ১-২
২০. এই চিঠিটি উদ্ধার করে অচিন্ত্যকুমার সেনগুপ্ত মন্তব্য করেছেন, “রসিকতাটা বুঝতে পেরেছিলেন রবীন্দ্রনাথ। তাই সরাসরি খারিজ করে দিলেন আর্জি।” কল্লোল যুগ, অচিন্ত্যকুমার সেনগুপ্ত, এম. সি. সরকার অ্যান্ড সন্স প্রাইভেট লিমিটেড, ১৪, বঙ্কিম চ্যাটার্জী স্ট্রিট, কলকাতা - ৭০০০৭৩, প্রথম প্রকাশ : আশ্বিন, ১৩৫৭, পৃ. ১১৭
২১. সেনগুপ্ত, নরেশচন্দ্র, সাহিত্যধর্ম্মের সীমানা, শ্লীলতা-অশ্লীলতা ও রবীন্দ্রনাথ, কারিগর, ৩৫ বি, ক্যানাল ওয়েস্ট রোড, কলকাতা - ৭০০০০৪, কারিগর সংস্করণ : জানুয়ারি ২০১৭, পৃ. ১৮৪
২২. ভট্টাচার্য, গৌতম, শ্লীলতা-অশ্লীলতা ও রবীন্দ্রনাথ, পূর্বোক্ত, পৃ. ২৭১
২৩. তদেব, পৃ. ৮৭
২৪. তদেব, পৃ. ২৬৮
২৫. তদেব
২৬. বসু, জ্যোতিপ্রসাদ, (সম্পাদিত), গল্প-লেখার গল্প, বেঙ্গল পাবলিশার্স, ১৪, বঙ্কিম চাটুজ্জে স্ট্রীট, কলিকাতা, প্রথম সংস্করণ : শ্রাবণ, ১৩৫৩, পৃ. ৩
২৭. গুপ্ত, ক্ষেত্র, রবীন্দ্র-গল্প : অন্য রবীন্দ্রনাথ, গ্রন্থনিলয়, কলকাতা - ৭০০০০৯, প্রথম প্রকাশ : শ্রাবণ ১৩৯১, পৃ. ১৮৩
২৮. সিংহ, যতীন্দ্রমোহন, সাহিত্যের স্বাস্থ্যরক্ষা [বর্ত্তমান বঙ্গসাহিত্যের গতি নির্ণয় ও সমালোচনা], ভট্টাচার্য্য এণ্ড সন্, কলিকাতা, ঢাকা ও ময়মনসিংহ, ১৩২৮, পৃ. ৭৩-৭৪
২৯. তদেব, পৃ. ৭৫
৩০. ভট্টাচার্য, জগদীশ, পূর্বোক্ত, পৃ. ৮৬
৩১. ভট্টাচার্য, অমিত্রসূদন, রবীন্দ্রনাথ যখন সম্পাদক : বঙ্গদর্শন, রবীন্দ্রনাথ রবীন্দ্রনাথই, দে’জ পাবলিশিং, কলকাতা - ৭০০০৭৩, প্রথম প্রকাশ : জানুয়ারি ২০০৬, পৃ. ৬২
৩২. ভট্টাচার্য, গৌতম, পৃ. ২৫৭
৩৩. রায়, শ্রীমহেন্দ্রচন্দ্র, কাশী, সাহিত্য-ধর্ম্ম, উত্তরা, আশ্বিন ১৩৩৪, গৌতম ভট্টাচার্য, তদেব
৩৪. শাশমল, অতনু, EARLIER STORIES AND LATER STORIES, রবীন্দ্রনাথকে নিয়ে, সপ্তর্ষি প্রকাশন, ৬৯ সীতারাম ঘোষ স্ট্রিট, কলকাতা - ৭০০০০৯, প্রথম প্রকাশ : ফেব্রুয়ারি ২০১৩, পৃ. ২৬
৩৫. রায়চৌধুরী, গোপিকানাথ, পূর্বোক্ত, পৃ. ২১৮

