বাংলাদেশের ছোটগল্পে সমাজ-অস্থিরতা ও দ্রোহ ভাবনা : ১৯৮০ - ১৯৯০
Keywords:
- বাংলাদেশ,
- ছোটগল্প,
- সমাজ-অস্থিরতা,
- দ্রোহ ভাবনা,
- মুক্তিযুদ্ধ
Abstract
১৯৪৭-এর দেশভাগের পর ভারত স্বাধীন রাষ্ট্র হিসেবে গঠিত হলেও ‘বাংলা’ ভাষাকে আশ্রয় করে স্বাধীন রাষ্ট্র বাংলাদেশ গঠনের মধ্যবর্তী সময়ে পদ্মা দিয়ে অনেক জল বয়ে গেছে। ’৫২-এর ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধের ফলশ্রুতি হিসেবে ১৯৭১-এর ১৬ই ডিসেম্বর ভাষার নামে দেশ ‘বাংলাদেশ’ গঠিত হয়। কিন্তু “আমারে আর দাবায়ে রাখতে পারবা না” ডাকের আহ্বানে সাড়া দিয়ে যে সকল মুক্তিকামী যোদ্ধারা স্বাধীনতা এনে বাংলাদেশকে ‘সোনার বাংলা’ গড়ে তোলার রঙিন স্বপ্ন দেখেছিল, অচিরেই তাদের সেই স্বপ্নের ঘুম ভেঙে গেল। বিশেষ করে বঙ্গবন্ধু মুজিবর রহমানের হত্যামৃত্যুর পর বাংলাদেশে স্বৈরাচারী শাসন প্রতিষ্ঠিত হল। বিশ শতকের আটের দশক জুড়ে বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতা, সেনা অভ্যুত্থান, শাসকগোষ্টীর নিপীড়ন ও লুণ্ঠন, বিশৃঙ্খলা ইত্যাদি সাধারণ মানুষের জীবনকে দুর্বিষহ করে তুলল। সমকালীন বাংলাদেশের সাহিত্য বিশেষ করে বাংলা ছোটগল্পের মধ্যে দিয়ে এক শ্রেণীর লেখকগোষ্ঠী মসীর সাহায্যে এই অবক্ষয় ও যুগযন্ত্রণাকে তুলে ধরতে চেষ্টা করলেন। সেইসঙ্গে সমকালীন সময়ের নষ্টস্রোতকে তারুণ্যের দ্রোহ মাধ্যমে তাঁরা রুখে দিতে চাইলেন। সমকালীন সময়ের সমাজ-অস্থিরতা বাস্তবায়িত হতে শুরু করল ছোটগল্প নামক সংরূপের মধ্যে দিয়ে।
এই গবেষণানিবন্ধ মূলত আলোচিত হবে, বিশ শতকের আটের দশকের বাংলাদেশের বাংলা ছোটগল্পের মধ্যে দিয়ে সমকালীন সময়ের সমাজ-অস্থিরতার চিত্র এবং সেইসঙ্গে সমকালীন ছোটগল্পকাররা কীভাবে এই অবক্ষয়, যুগযন্ত্রণার নষ্টস্রোতের বিরুদ্ধে দ্রোহমুখর হয়ে উঠেছিল তাদের লেখনীর মাধ্যমে। এই আলোচনার জন্য বিশ শতকের আটের দশকের নির্বাচিত কয়েকজন ছোটগল্পকার ও তাঁদের কয়েকটি ছোটগল্প বেছে নেওয়া হয়েছে।
Downloads
References
১. ইসলাম, মোজহারুল, আমি স্মৃতি আমি ইতিহাস, ঢাকা, বুক সোসাইটি, ১৯৮৭, পৃ. ৫২০
২. লোকালটক (সম্পা.), ফিরে দেখা ৭১ (ইন্টারনেট সংস্করণ), ২০০৮ খ্রিঃ, পৃ. ৩৫-৩৬
৩. রায়, অলোক, বিশ শতক, কলকাতা, প্রমা প্রকাশনী, ২০১০ খ্রিঃ, পৃ. ১৩
৪. জাহান, নাসরীন (সম্পা.), বাংলাদেশের গল্প, আশির দশক, ঢাকা, বাংলা একাডেমী, ১৯৯৩, পৃ. ১০
৫. হোসেন, পারভেজ, ক্ষয়িত রক্তপুতুল, বাংলাদেশের গল্প, আশির দশক, নাসরীন জাহান (সম্পা.), ঢাকা,
বাংলা একাডেমী, ১৯৯৩, পৃ. ৯৩
৬. তদেব, পৃ. ৯৩
৭. তদেব, পৃ. ৯৩
৮. তদেব, পৃ. ৯৩
৯. তদেব, পৃ. ৯৪
১০. তদেব, পৃ. ৯৪
১১. তদেব, পৃ. ৯৬
১২. তদেব, পৃ. ৯৪
১৩. তদেব, পৃ. ৯৫
১৪. তদেব, পৃ. ৯৮
১৫. মোরশেদ, সেলিম, কাটা সাপের মুণ্ডু, বাংলাদেশের গল্প, আশির দশক, নাসরীন জাহান (সম্পা.), ঢাকা,
বাংলা একাডেমী, ১৯৯৩, পৃ. ২৪৩
১৬. তদেব, পৃ. ২৪৪
১৭. তদেব, পৃ. ২৪৪
১৮. তদেব, পৃ. ২৪৫
১৯. তদেব, পৃ. ২৪৫
২০. তদেব, পৃ. ২৪৫
২১. তদেব, পৃ. ২৪৬
২২. তদেব, পৃ. ২৪৭
২৩. তদেব, পৃ. ২৪৭
২৪. তদেব, পৃ. ২৪৭
২৫. মালিক, হুমায়ুন, দিকদর্শনহীন, বাংলাদেশের গল্প, আশির দশক, নাসরীন জাহান (সম্পা.), বাংলা
একাডেমী, ঢাকা, ১৯৯৩, পৃ. ২৬৪
২৬. তদেব, পৃ. ২৬৪
২৭. তদেব, পৃ. ২৬৪
২৮. তদেব, পৃ. ২৬৮
২৯. তদেব, পৃ. ২৬৮
৩০. তদেব, পৃ. ২৬৬
৩১. তদেব, পৃ. ২৬৬
৩২. তদেব, পৃ. ২৭০
৩৩. তদেব, পৃ. ২৬৬
৩৪. তদেব, পৃ. ২৭১
৩৫. তদেব, পৃ. ২৭১
৩৬. তদেব, পৃ. ২৭৫

