প্রচেত গুপ্তের নির্বাচিত গল্পের আলোকে মনের গহন প্রদেশের উন্মোচন / Prochet Gupter nirbachito golper aloke moner gahan pradesher unmochan

Authors

  • Shilpa Ghosh শিল্পা ঘোষ Author

Keywords:

  • মনের জটিলতা,
  • আত্মকেন্দ্রিক জীবন,
  • মনঃসমীক্ষণ

Abstract

সাহিত্য সমাজের দর্পণ তেমনি আবার ব্যক্তিমনেরও দর্পণ বটে। সমাজের বিভিন্ন ঘাত-প্রতিঘাত সমাজ অধ্যায়ের পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ এর সাথে মানব মনের, দ্বন্দ্ব, আঘাত, জিজ্ঞাসা, চেতনা, অচেতনা, কামনাবাসনা, অবদমিত চিন্তাভাবনা প্রতিফলিত হয় সাহিত্যে লেখকের কলমের নিপুণ টানে। গল্পকার প্রচেত গুপ্তের গল্পেও মানব মনের অতলান্ত রহস্যের অচেনা জগতের পরিচয় প্রকাশিত হয়েছে। তিনি তাঁর সন্ধানী দৃষ্টি নিক্ষেপ করে মানব মনের অচেনার দিকটি তুলে ধরেছেন।

         তবে মানসিক অবসাদ, অস্থিরতা, জটিলতাকে সাহিত্যে উপাদান হিসাবে ব্যবহার করা হয়েছে অনেক আগে থেকেই। বিভিন্ন সাহিত্য শাখার হাত ধরে ছোটগল্পেও তা এসে পৌঁছেছে। সচেতন ভাবে এর প্রয়োগ ঘটেছে মূলত বিংশ শতাব্দীর শুরুতে সিগমুণ্ড ফ্রয়েড এর মনঃসমীক্ষণ (Psychoanalysis) তত্ত্ব আবিষ্কৃত হওয়ার পর থেকে। ইতিপূর্বে মনোজগতের বিষয় সাহিত্যে আনুষঙ্গিকভাবে ব্যবহৃত হয়েছে। যথাযথ ভাবে এর ব্যবহার দেখা যায় রবীন্দ্রনাথ, তারাশঙ্কর, মানিক বন্দ্যোপাধ্যায়, জগদীশ গুপ্ত, জ্যোতিরিন্দ্র নন্দী প্রমুখের হাত ধরে।

         বর্তমান বাংলা সাহিত্য ধারায় প্রচেত গুপ্ত এক অনন্যসাধারণ ব্যক্তিত্ব। একবিংশ শতাব্দীর শুরুতে পাকাপাকি ভাবে তাঁর সাহিত্যজগতে আবির্ভাব। তাঁর সাংবাদিক অভিজ্ঞতা প্রসূত লেখনী, সহজ সরল উপস্থাপন অথচ গভীর পর্যবেক্ষণ শক্তি তাঁকে সাহিত্যধারায় পৃথক আসন প্রদান করেছে। আপাত সহজ বিষয় অবলম্বনে রচিত গল্প দেখলে মনে হতে পারে যে তা অনুকরণযোগ্য, আমরা সবাই এমন লিখতে পারি। কিন্তু তলিয়ে দেখলে এর গভীরতা অনুভব করা যায়।  

         প্রচেত গুপ্ত মনের অন্দরমহলের অজানার ভাবনাকে গুরুত্ব দিয়ে বিভিন্ন ছোটগল্পে এর কারণ তুলে ধরতে চেয়েছেন। চরিত্রগুলি যারা এ সমস্যার সম্মুখীন তারা বুঝেও কিছু করতে পারছে না ডুবে যাচ্ছে অতলান্ত যন্ত্রণায়। বর্তমান সময়ে আত্মকেন্দ্রিক জীবন, সামাজিক অবক্ষয়, হতাশা, বিচ্ছিন্নতাবাদী মানসিকতা মানুষকে সংকটময় আবর্তে জড়িয়ে ফেলছে এবং মনের অজান্তেই জন্ম নিচ্ছে নানা বিকৃত ভাবনা ও বাসনা। গল্পে চরিত্রগুলির মনোবিশ্লেষণের সাহায্যে লেখক তা তুলে ধরেছেন। তিনি বোঝাতে চেয়েছেন এর থেকে উত্তরণ আছে কি নেই তা জানার, খোঁজার চেষ্টাও যেন ব্যর্থ হয়ে উঠেছে। এ ভাবনাই লেখকের ‘কুঞ্জবিহারীর দুঃস্বপ্ন’, ‘দিঘি’, ‘তালিকা’, ‘ফ্লাইওভার’ প্রভৃতি গল্পে প্রাধান্য পেয়েছে।

         তাই এ কথা বলা যায়, লেখক প্রচেত গুপ্ত তাঁর চুলচেরা বিশ্লেষণ এর সাহায্যে মানবমনের অন্তর্জাত ভাবনাকে গহন প্রদেশে লুকিয়ে থাকা অনিয়ন্ত্রিত বিষয় গুলিকে সহৃদয় দৃষ্টিতে উপলব্ধি করে পাঠকের কাছে তুলে ধরেছেন।

Downloads

Download data is not yet available.

References

১. দাশ, জীবনানন্দ, ‘ধূসর পাণ্ডুলিপি’, ‘বোধ’, প্রকাশক দিলীপকুমার গুপ্ত, প্রথম সিগনেট সংস্করণ ফাল্গুন

১৩৬৩ পৃ. ৪২

২. গুপ্ত, প্রচেত, ‘প্রচেত গুপ্তর গল্প’, লেখকের নিবেদন, মিত্র ও ঘোষ পাবলিশার্স প্রাঃ লিঃ ১০ শ্যামাচরণ দে

স্ট্রিট, কলকাতা – ৭০০০৭৩ পৃ. ০৯

৩. ঠাকুর, রবীন্দ্রনাথ, ‘চোখের বালি’, সূচনা, ইউনাইটেড পাবলিশার্স ৭৭এ, পটলডাঙ্গা স্ট্রিট, কলকাতা–

৭০০০০৯, ১৯০৩ পৃ. ০৪

৪. গুপ্ত, প্রচেত, ‘পঞ্চাশটি গল্প’, আনন্দ পাবলিশার্স ৪৫ বেনিয়াটোলা লেন কলকাতা– ৭০০০০৯, প্রথম

সংস্করণ, অক্টোবর, ২০১০ পৃ. ২৯

৫. তদেব, পৃ. ৩২

৬. তদেব, পৃ. ৩২

৭. তদেব, পৃ. ১২৫

৮. তদেব, পৃ. ১২৭

৯. তদেব, পৃ. ২২৩

১০. তদেব, পৃ. ২৩২

১১. তদেব, পৃ. ২৩৩

১২. সেন, নবেন্দু, ‘পাশ্চাত্য সাহিত্যতত্ত্ব ও সাহিত্যভাবনা’, রত্নাবলী ৫৫ডি, কেশবচন্দ্র সেন স্ট্রিট, কলকাতা–

৭০০০০৯ পৃ. ২৯৮

১৩. গুপ্ত, প্রচেত, ‘পঞ্চাশটি গল্প’ আনন্দ পাবলিশার্স ৪৫ বেনিয়াটোলা লেন কলকাতা-৭০০০০৯ প্রথম

সংস্করণ, অক্টোবর ২০১০ পৃ. ২৪৭

১৪. তদেব, পৃ. ২৮৭

১৫. তদেব, পৃ. ২৯০

১৬. তদেব, পৃ. ২৯২

১৭. তদেব, পৃ. ২৯০

১৮. তদেব, পৃ. ২৮৬

১৯. তদেব, পৃ. ৩২৮

২০. তদেব, পৃ. ৩২৮

২১. তদেব, পৃ. ৪৩৪

২২. মুখোপাধ্যায়, অরুণকুমার, ‘কালের পুত্তলিকা’, দে’জ পাবলিশিং, কলকাতা-৭০০০৭৩, চতুর্থ সংস্করণ আশ্বিন ১৪১৮ সেপ্টেম্বর ২০১১ পৃ. ৫৫১

২৩. যুগান্তর, ই পেপার, ‘তাহলে তো শেকসপিয়রের সব নাটক ফেলে দেওয়া উচিত’, প্রচেত গুপ্ত, ১৩ ডিসেম্বর ২০১৯, ১২:০০ এ.এম, www.jugantor.com

২৪. যুগান্তর, ই পেপার, ‘তাহলে তো শেকসপিয়রের সব নাটক ফেলে দেওয়া উচিত’, প্রচেত গুপ্ত, ১৩ ডিসেম্বর ২০১৯, ১২:০০ এ.এম, www.jugantor.com

Downloads

Published

2023-07-05

Issue

Section

Articles

How to Cite

প্রচেত গুপ্তের নির্বাচিত গল্পের আলোকে মনের গহন প্রদেশের উন্মোচন / Prochet Gupter nirbachito golper aloke moner gahan pradesher unmochan. (2023). TRISANGAM INTERNATIONAL REFEREED JOURNAL, 3(3), 127 – 135. https://tirj.org.in/tirj/article/view/958