কিন্নর রায়ের নির্বাচিত গল্প : বিংশ ও একবিংশ শতাব্দীর রাজনীতি

Authors

  • Isita Sinha গবেষক, বাংলা বিভাগ বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয় Author

Keywords:

  • কিন্নর রায়,
  • ভোজ,
  • হরিজন,
  • বাবাজী,
  • মরুমায়া,
  • বেকারত্ব,
  • গ্রামদখল

Abstract

কথা সাহিত্যিক কিন্নর রায় ব্যক্তিজীবনে নকশালবাড়ি আন্দোলনের সঙ্গে প্রত্যক্ষভাবে যুক্ত ছিলেন। নকশাল আন্দোলন বিরুদ্ধে সরকারি নিষেধাজ্ঞা জারি হলে, প্রশাসন কর্তৃক তিনি বেশ কয়েকবছর কারাবাসও করেছেন। কারাবাস থেকে ছাড়া পাওয়ার পর তিনি প্রত্যক্ষভাবে পার্টির সঙ্গে যুক্ত না থাকলেও বিভিন্ন পত্র-পত্রিকায় রাজনীতি বিষয়ক লেখালেখি করেছেন। তিনি রাজনৈতিক পালাবদল, সংগঠনের রীতি-নীতি, সশস্ত্র আন্দোলন প্রভৃতি খুব কাছ থেকে উপলব্ধি করেছেন। আর এইসবকিছুই তিনি প্রকাশ করেছেন সাহিত্যসৃষ্টির মধ্য দিয়ে। তাঁর রচনায় উঠে এসেছে নকশাল বাড়ির আন্দোলন, তেভাগা আন্দোলন, জরুরী অবস্থা জারি প্রভৃতির কথা। শুধু তা-ই নয়, পরিবেশ-প্রকৃতিও তাঁর সাহিত্যে উজ্জ্বলভাবে ধরা পড়েছে। কিন্নর রায়ের সাহিত্যে লক্ষ্য করবার মতো আরো একটি বিষয় হল সমাজে রাজনীতির প্রভাব। সমাজে উচ্চ-নীচ মনোভাব, মূর্তিপূজা, হিন্দু-মুসলিম দ্বন্দ্ব, বেকার সমস্যা প্রভৃতি বিষয়গুলি কীভাবে রাজনীতির শিকার হয়েছে, সেই বাস্তব প্রতিচ্ছবিকে সুনিপুণভাবে তিনি তাঁর সাহিত্যে ফুটিয়ে তুলেছেন। তাঁর নির্বাচিত গল্প অবলম্বনে আমরা বিংশ ও একবিংশ শতাব্দীর রাজনীতি বিষয়টি পর্যালোচনা করবো।

      কিন্নর রায় রচিত বিংশ শতাব্দীর গল্পগুলিতে আমরা বারবার পেয়েছি রাজনীতির কবলে পড়ে উচ্চ-নীচ ভেদাভেদ কীভাবে চরমে উঠেছে সেই প্রতিচ্ছবি। ‘ভোজ’ গল্পটি এপ্রসঙ্গে উল্লেখযোগ্য। সমাজের রাজনৈতিক বল সম্পন্ন উঁচু সম্প্রদায়ভুক্ত ব্যক্তিবর্গ কীভাবে প্রশাসনকে গ্রাস করে, তারা মন্দির স্থাপন করতে বিপুল টাকা ব্যয় করে অথচ সমাজে প্রান্তিক শ্রেণির মানুষদের মরতে হয় অনাহারে। সময়ের সঙ্গে সবকিছুই পরিবর্তনশীল। সমাজও একইভাবে বদলেছে। স্বাভাবিকভাবে কিন্নর রায়ের রচনার বিষয়বস্তুও বদলেছে। বর্তমান সমাজে চোখে পড়ার মতো সমস্যা হল - বেকার সমস্যা ও হিন্দু মুসলিম দ্বন্দ্ব ইত্যাদি। কাজের খোঁজে কীভাবে বাড়ির সন্তানরা বাইরে যাচ্ছে, কীভাবে ধর্মের গোঁড়ামি বর্তমান সমাজকে মানুষের কাছে মরুভূমি করে তুলছে তার প্রতিচ্ছবি আমরা পেয়েছি ‘মরুমায়া’ গল্পে। এছাড়াও রয়েছে ‘পর্‌চারক’ সহ অন্যান্য গল্প যেখানে আমরা পেয়েছি সমাজ-রাজনীতির নানা দিক। কিন্নর রায় কীভাবে রাজনৈতিক বাস্তবতার কথা বলছেন এবং সাম্প্রতিক সমাজ ও সাহিত্যে কীভাবে তার প্রভাব পড়ছে সেই প্রসঙ্গগুলি আমরা মূল প্রবন্ধে আলোচনা করার চেষ্টা করবো।

Downloads

Download data is not yet available.

References

১. রায় কিন্নর, সেরা পঞ্চাশটি গল্প, দে’জ পাবলিশিং, কলকাতা - ৭৩, প্রথম প্রকাশ, জানুয়ারি ২০১১, পৃ. ৫৫৭

২. তদেব, পৃ. ৫৫৬

৩. তদেব

৪. তদেব

৫. তদেব, পৃ. ৫৫৮

৬. তদেব, পৃ. ৫৪০

৭. তদেব, পৃ. ৫৩৪

৮. তদেব, পৃ. ৩৫

৯. তদেব, পৃ. ৩৫

১০. তদেব, পৃ. ৩৩

১১. রায় কিন্নর, গল্পসল্প, দে’জ পাবলিশিং, কলকাতা-৭৩, প্রথম প্রকাশ : জানুয়ারি ২০১৯, পৃ. ১৬১

১২. তদেব, পৃ. ২৬

Downloads

Published

2023-07-05

Issue

Section

Articles

How to Cite

কিন্নর রায়ের নির্বাচিত গল্প : বিংশ ও একবিংশ শতাব্দীর রাজনীতি. (2023). TRISANGAM INTERNATIONAL REFEREED JOURNAL, 3(3), 160 – 165. https://tirj.org.in/tirj/article/view/962