অনীশদেবের গল্প : মানবিক মহত্ত্বের ব্রত উদযাপন
Keywords:
- বিজ্ঞান-প্রযুক্তি,
- মানব সভ্যতা,
- মানব মহত্ত্ব,
- জয়গান,
- গল্পকার,
- অনীশ দেব
Abstract
মানুষের জীবনের জয়যাত্রার পথে বিজ্ঞান-প্রযুক্তি প্রধান ও প্রথম ভূমিকা পালন করেছে। একেবারে শুরুতে বুদ্ধিমান মানুষ বিজ্ঞানের বিশেষ জ্ঞানকে মানব কল্যাণের কাজে দীক্ষিত করেছিল। কিন্তু বিশ শতকের শেষ ও একুশ শতকের তৃতীয় দশকের সময়বৃত্তে দেখা যাচ্ছে বিজ্ঞানের সেই শুভ সং্কল্পে মিশেছে আশঙ্কা ও ত্রাস। বিজ্ঞান-প্রযুক্তিকে যবে থেকে বাজার জাত করে পণ্যে পরিণত করা হয়েছে, তখন থেকে বিজ্ঞানের স্বরূপ ও উদ্দেশ্য বদলাতে শুরু করে বিজ্ঞানের একটা দিক আজ মূলত শক্তি চর্চায় রূপান্ত্রিত হয়েছে।
বিজ্ঞান-প্রযুক্তির এই সর্বগ্রাসী আগ্রাসনকে বিভিন্ন কালের দার্শনিক, সাহিত্যিকরা বিভিন্ন ভাবে প্রত্যাখ্যান করেছেন। বাংলা কল্পবিজ্ঞানের গল্প ধারায় বিজ্ঞান-প্রযুক্তি সর্বস্ব সভ্যতাকে প্রত্যাখ্যানের বড় আয়োজন লক্ষ্য করা যায়। বাংলা কল্পবিজ্ঞানের একটি ধারায় দেখা গেছে প্রযুক্তির এই আগ্রাসনকে প্রতিহত করে একটি মানবিক অভিমুখ সাহিত্যিক আকল্পের মধ্যে প্রতিষ্ঠা করতে। প্রশ্ন উঠতে পারে এঁদের এই প্রত্যাখ্যান কি বিজ্ঞানচর্চা বিরোধী। গল্পকারদের পাঠকৃতি থেকে যে কথাটি বুঝতে চেয়েছি তা হল এনারা কেউই কোনো অর্থে বিজ্ঞান বিরোধিতা করছেন না, কোন সুস্থবোধ সম্পন্ন মানুষ তা চাইতেও পারে না। প্রকৃতপক্ষে এঁদের ক্ষোভ সুস্থ মানবিকতাকে হত্যাকারী বিজ্ঞান-প্রযুক্তির অমানবিক শক্তির বিরুদ্ধে। অনীশ দেবের গল্পেও বিমানবায়ন প্রক্রিয়ার বিরুদ্ধে প্রত্যাহবান হেনে মানব মহত্ত্বের ব্রত উদযাপনের প্রচেষ্টা লক্ষ্য করা যায়।
Downloads
References
১. চট্টোপাধ্যায়, বঙ্কিমচন্দ্র, বঙ্কিম রচনাবলী, দ্বিতীয় খণ্ড, দেজ পাবলিশিং, পৃ. ১৪০
২. ঠাকুর, রবীন্দ্রনাথ, কালান্তর, বিশ্বভারতী গ্রন্থন বিভাগ, পৃ. ১২১
৩. ভট্টাচার্য, তপোধীর, ছোটগল্পের বিনির্মাণ, অঞ্জলি পাবলিশার্স, পৃ. ১১৮
৪. দেব, অনীশ, সেরা সায়েন্স ফিকশন সমগ্র, পত্রভারতী, পৃ. ৬২
৫. তদেব, পৃ. ৬৩
৬. তদেব, পৃ. ৬৫
৭. ঠাকুর, রবীন্দ্রনাথ, কালান্তর, বিশ্বভারতী গ্রন্থন বিভাগ, পৃ. ৪০০
৮. দেব, অনীশ, সেরা সায়েন্স ফিকশন সমগ্র, পত্রভারতী, পৃ. ১০০
৯. তদেব, পৃ. ১০৩
১০. মুখোপাধ্যায়, শীর্ষেন্দু, (সম্পাদিত), ২৫টি রোমাঞ্চকর কল্পবিজ্ঞান, পারুল, পৃ. ১৯০
১১. তদেব, পৃ. ১৯২
১২. তদেব, পৃ. ১৯৫
১৩. তদেব, পৃ. ১৯৬
১৪. তদেব, পৃ. ১৯৭
১৫. তদেব, পৃ. ১৯৮
১৬. দেব, অনীশ, (সম্পাদিত), সেরা কিশোর কল্পবিজ্ঞান, আনন্দ পাবলিশার্স, পৃ. ৩১৫-৩১৬
১৭. তদেব, পৃ. ৩২১
১৮. তদেব, পৃ. ৩২৬
১৯. তদেব, পৃ. ৩২৬
২০. তদেব, পৃ. ৩২৮
২১. দেব, অনীশ, সেরা সায়েন্স ফিকশন সমগ্র, পত্রভারতী, পৃ. ২২৩
২২. তদেব, পৃ. ২২৪
২৩. তদেব, পৃ. ২২৪
২৪. তদেব, পৃ. ২২৬
২৫. তদেব, পৃ. ২২৬
২৬. তদেব, পৃ. ২০৬
২৭. তদেব, পৃ. ২০৬
২৮. তদেব, পৃ. ২০৭
২৯. তদেব, পৃ. ২১৮
৩০. তদেব, পৃ. ১৫৪
৩১. তদেব, পৃ. ১৫৩
৩২. তদেব, পৃ. ১৫৪

