দেবব্রত চৌধুরীর ছোটগল্পে প্রান্তিক জীবন

Authors

  • Subir Goswami গবেষক, বাংলা বিভাগ আসাম বিশ্ববিদ্যালয় Author

Keywords:

  • বাংলা ছোটগল্প,
  • বরাক উপত্যকা,
  • দেবব্রত চৌধুরী,
  • প্রান্তিক জীবন

Abstract

বরাক উপত্যকায় বাংলা ছোটগল্পের চর্চা শুরু হয় মূলত ছোটপত্রিকাকে কেন্দ্র করে। 'অনিশ' ও 'শতক্রতু' পত্রিকার সঙ্গে আরো অনেক পত্রিকা বরাক উপত্যকার বাংলা ছোটগল্পকে সমৃদ্ধ করেছে। বরাক উপত্যকার বাংলা ছোটগল্পের আলোচনায় দেবব্রত চৌধুরী একজন উল্লেখযোগ্য ব্যক্তিত্ব।

          দেবব্রত চৌধুরীর ১২টি গল্প সংকলিত একমাত্র সংকলন গ্রন্থ ‘আব্বাজানের হাড়’ এর গল্প গুলির রচনাকাল ১৯৮০ সাল থেকে ২০০২ সাল। তাঁর গল্পবিশ্ব সম্পর্কে আলোচনা করলে দেখা যায় তাঁর গল্পে সমকালীন সময় ও সমাজের কথা বিশেষভাবে স্থান অধিকার করে আছে। তাঁর গল্পে যাদের কথা উঠে আসে তারা মূলত সমাজের দলছুট মানুষ।

           তিনি বরাক উপত্যকার ব্রাত্য ও প্রান্তিকায়িত সমাজজীবন কে তাঁর বয়ানের আধেয় করে তুলেছেন। ২০১৭ সালে তিনি প্রয়াত হয়েছেন তাঁর গল্পে তিনি যে সময়ের, যে সমস্যার কথা বলেছেন বর্তমান সময়ে দাঁড়িয়ে আমরা এর থেকে ঠিক কতটা উত্তরনের পথ খুঁজে পেয়েছি? নাকি সেই সমস্যা গুলো আজও সমান প্রাসঙ্গিক। আমরা কীভাবে এর থেকে উত্তরনের পথ খুঁজে পেতে পারি, গল্পকার কি তাঁর গল্পে কোনোভাবে, কোনো ইঙ্গিতে এর থেকে উত্তরনের পথ বলে দিয়েছেন? –এইসব প্রশ্নের উত্তর অনুসন্ধানেই আমার বর্তমান এই প্রবন্ধ। 

 গবেষণায় আমরা দেখেছি গল্পকার দেবব্রত চৌধুরী সম্ভবত একটাও গল্প পুরোপুরি মূলস্রোতের জীবন নিয়ে লিখেন নি। তাঁর গল্পের প্লট বেশিরভাগ ক্ষেত্রেই প্রন্ত জীবন নির্ভর। অর্থনৈতিকভাবে অসচ্ছল একটি পরিবারের বা সমাজের জীবন-সমস্যা, তাদের যে টানাপোড়েন-এ সমস্তেরই বাস্তবসম্মত রূপ প্রতিফলিত হয় তাঁর গল্পের মধ্য দিয়ে। তাঁর গল্পে নেলী হাঙ্গামা, সাংস্কৃতিক অবক্ষয়, বাস্তুহারাদের মর্মবেদনা ইত্যাদি প্রেক্ষিত হিসেবে উঠে এসেছে। দেবব্রত চৌধুরী 'অপর' অস্তিত্বের এক নিপুণ কথাকার। এই প্রান্ত জনদের নিয়ে রচিত গল্প গুলির মধ্যে দেবব্রত চৌধুরী একটু আশার ইঙ্গিতও দেন। সেই আশায় তাঁর গল্পের চরিত্ররা বেঁচে থাকে, লড়াই করে সেই আশা পুরনের জন্য। তাদের যে আশা পূরণ করান দেবব্রত চৌধুরী এমন নয়। আসলে সময় ও সমাজের মধ্যে থেকে নির্মাণ করা চরিত্রকে সময়ের থেকে অনেকটা এগিয়ে নিয়ে গিয়ে সাফল্যের স্বাদ দিতে চান না দেবব্রত চৌধুরী। বাস্তব প্রেক্ষিতে একটা চরিত্র যতটুকু করতে পারে ঠিক ততটুকুই তিনি তাঁর গল্পের চরিত্র কে অংকন করেন। তুলে ধরেন সময় ও সমাজের বাস্তব সম্মত রূপ।

Downloads

Download data is not yet available.

References

১. রায়, বিমলানন্দ (সম্পাদিত), “বর্ণমালা” (দ্বিতীয় বর্ষ, দ্বিতীয় সংখ্যা), সাধনা প্রেস, বর্ধমান, কলকাতা, ২০১৮, পৃ. ২১৪

২. চৌধুরী, দেবব্রত, “আব্বাজানের হাড়”, সৃজন গ্রাফিক্স অ্যান্ড পাবলিশিং হাউস, শিলচর,২০১৬, পৃ. ৩

৩. চৌধুরী দেবব্রত, “আব্বাজানের হাড়”, সৃজন গ্রাফিক্স অ্যান্ড পাবলিশিং হাউস, শিলচর, ২০১৬, পৃ. ৪২

৪. তদেব, পৃ. ২৯

৫. তদেব, পৃ. ৩২

৬. তদেব, পৃ. ৩৩

৭. তদেব, পৃ. ৭৪

৮. তদেব, পৃ. ৭৯

Downloads

Published

2023-07-05

Issue

Section

Articles

How to Cite

দেবব্রত চৌধুরীর ছোটগল্পে প্রান্তিক জীবন. (2023). TRISANGAM INTERNATIONAL REFEREED JOURNAL, 3(3), 189 – 196. https://tirj.org.in/tirj/article/view/965

Most read articles by the same author(s)