গল্পে ব্যক্তিজীবনের নানাদিক : প্রসঙ্গ মীনাক্ষী সেন

Authors

  • Dipika Mondal গবেষক, বাংলা বিভাগ কল্যাণী বিশ্ববিদ্যালয়, কল্যাণী Author

Keywords:

  • নকশাল,
  • রাজনীতি,
  • নারী নির্যাতন,
  • স্মৃতিচারণা,
  • লিঙ্গভেদ,
  • কারাগার,
  • মীনাক্ষী সেন

Abstract

আধুনিক বাংলা কথাসাহিত্য তথা গল্পের জগতে বহুল পরিচিত না হলেও একেবারে অপরিচিত নয়, এমন একজন গল্পকার হলেন মীনাক্ষী সেন। তাঁর জন্ম দিল্লিতে, বেড়ে ওঠা কলকাতায়, কর্মক্ষেত্র ছিল ত্রিপুরা এবং সক্রিয়ভাবে পশ্চিমবঙ্গের নকশাল আন্দোলনের সঙ্গে ছিল সংযোগ। তাঁর জীবনে এমন ভৌগোলিক পরিধি তাঁর লেখনীর জগতকে করে তুলেছে প্রসারিত ও বিস্তৃত। সাহিত্যের সত্য ও জীবনের সত্য যে মিলেমিশে একাকার হয়ে যেতে পারে তা বোধহয় মীনাক্ষী সেনের সৃষ্ট সাহিত্যজগত না দেখলে ভালভাবে বোঝা যায় না। ‘স্পন্দন’ পত্রিকার সম্পাদক সত্যেন বন্দ্যোপাধ্যায়ের কথায় –

“সাহিত্যসত্যের সাথে জীবনসত্যের মিলন কতো গভীর হতে পারে, শ্রীমতী সেনের জেল-সংক্রান্ত গদ্যগুলিতে তার উজ্জ্বল উদাহরণ ছড়িয়ে আছে”।

জেল-সংক্রান্ত গ্রন্থ জেলের ভেতর জেল তাঁর ব্যক্তিজীবনের চার বছর অতিক্রান্ত করার সময়পর্বে অন্তর্জীবন চেতনায় উঠে আসা অভিজ্ঞতার ফল বলা যেতে পারে। এছাড়া তাঁর রচিত বিভিন্ন গল্পেও লেখকের একান্ত ব্যক্তিগত অভিজ্ঞতাই গল্পের পটভূমি হয়ে উঠে এসেছে, যেখানে লেখক নিজেই হয়ে উঠেছেন গল্পের কোনও চরিত্র, কখনও প্রত্যক্ষ, কখনও বা অন্য কোনও নামের আড়ালে। এমনই কতগুলি গল্প হল – ‘পাতালকন্যা’, ‘হারজিত’, ‘মামিমা’, ‘স্বর্গের দুয়ার’, ‘বাবার সেই পরিত্যক্ত জমি’, ‘সূর্যসম্ভব’, ‘টুটুবাবু উকিলের গাঁজাখুরি গল্প’ ইত্যাদি।

মীনাক্ষী সেনের ব্যক্তিজীবন ও সাহিত্যজীবন একই সুতোয় বাঁধা, যা উপরোক্ত বিভিন্ন গল্পের দিকে চোখ রাখলেই বোঝা যায়। এমনই একটি গল্প হল ‘বাবার সেই পরিত্যক্ত জমি’। গল্পটিতে দেখা যায়, লেখকের বাবা পনের কাঠা জমি কিনেছেন। আশা ছিল, তাতে একটি বাড়ি করে সবাই মিলে থাকবেন। কিন্তু সমকালীন বিভিন্ন সমস্যার কারণে সেখানে আর বাড়ি করা হওয়া উঠেনি। যা আজও বেলঘরিয়াতে রয়েছে। তবে গল্পটি ও তার পাশাপাশি কৃষ্ণা বন্দ্যোপাধ্যায় সম্পাদিত নকশাল আন্দোলনে মেয়েরা গ্রন্থের ‘মীনাক্ষী সেনের কথা’, লেখককে ঘিরে রচিত বিভিন্ন স্মৃতিকথা, ‘ইলা সেনগুপ্তের আত্মকথন’, লেখকের পরিজনদের কাছ থেকে পাওয়া বিভিন্ন তথ্যাদির নিরিখে লক্ষ করা যায় গল্পটির কাহিনী লেখকের জীবনের সঙ্গে কত ওতপ্রোত ভাবে জড়িয়ে আছে। কিংবা নকশাল আন্দোলনের প্রেক্ষাপটে রচিত ‘মামিমা’, ‘সূর্যসম্ভব’ ‘কৃষ্ণকথা’, ‘অনির্বাণ’ –এসব গল্পগুলির পরতে পরতে লেখকের রাজনৈতিক জীবনের প্রতিচ্ছবি উঠে এসেছে। ‘মামিমা’ গল্পে নন্দিনী কে? সে তো লেখক-ই। গল্পে এমনও দেখা যাবে যে, লেখক কোনও ছদ্মবেশী চরিত্রের আড়ালে নয় সরাসরিই পাঠকের সামনে উপস্থিত হয়েছেন, যেমন– ‘হারজিত’, ‘টুটুবাবু উকিলের গাঁজাখুরি গল্প’, ‘স্বর্গের দুয়ার’ ইত্যাদি গল্পে। সুতারং আলোচ্য এই প্রবন্ধে কীভাবে মীনাক্ষী সেনের রচিত গল্পে তাঁরই নিজের ব্যক্তিগত জীবনের নানাদিক উঠে এসেছে তা অনুসন্ধান ও বিশ্লেষণের প্রয়াস থাকবে।

Downloads

Download data is not yet available.

References

১. বসু, এষা, ইলা সেনগুপ্তের আত্মকথন, অহল্যা, ৩৬ বছর প্রথম সংখ্যা জানুয়ারি-ফেব্রুয়ারি, ২০১৯, পৃ. ৭

২. তদেব, পৃ. ৬

৩. তদেব, পৃ. ৮

৪. বন্দ্যোপাধ্যায়, কৃষ্ণা (সম্পাদনা), নকশাল আন্দোলনে মেয়েরা, পিপলস বুক সোসাইটি, পৃ. ৬২

৫. সেন, মীনাক্ষী, বাবার সেই পরিত্যক্ত জমি, সম্পাদক মণ্ডলী অহল্যা (সম্পাদনা), প্রতিবাদী মীনাক্ষী, অহল্যা প্রকাশন, পৃ. ১৩০

৬. বন্দ্যোপাধ্যায়, কৃষ্ণা (সম্পাদনা), নকশাল আন্দোলনে মেয়েরা, পিপলস বুক সোসাইটি, পৃ. ৬৮

৭. সেন, মীনাক্ষী, শতাব্দী শেষের গল্প, বন্দ্যোপাধ্যায়, সত্যেন (সম্পাদনা), স্পন্দন, পৃ. ৪২

৮. বন্দ্যোপাধ্যায়, কৃষ্ণা (সম্পাদনা), নকশাল আন্দোলনে মেয়েরা, পিপলস বুক সোসাইটি, পৃ. ৬৩

৯. সেন, মীনাক্ষী, মীনাক্ষী সেন-এর ছোটগল্, সেতু প্রকাশনী, পৃ. ১৭৫

১০. তদেব, পৃ. ১৭৪

১১. সেন, মীনাক্ষী, দশটি গল্প, পরশপাথর প্রকাশন, পৃ. ৪৫

১২. তদেব, পৃ. ১১২

১৩. সেন, মীনাক্ষী, একটি কালো টুপি ও ন্যায় বিচার, প্রান্তর প্রিন্টার্স এন্ড পাবলিশার্স প্রাঃ লিঃ, পৃ. ১০৭

১৪. সেন, মীনাক্ষী, বাবার সেই পরিত্যক্ত জমি, সম্পাদক মণ্ডলী অহল্যা (সম্পাদনা), প্রতিবাদী মীনাক্ষী, অহল্যা প্রকাশন, পৃ. ১২৭

১৫. তদেব, পৃ. ১৩৩

১৬. রায়, দেবেশ, মীনাক্ষী’র গল্প, সেন, মীনাক্ষী, মীনাক্ষী সেন-এর ছোটগল্প, সেতু প্রকাশনী।

Downloads

Published

2023-07-05

Issue

Section

Articles

How to Cite

গল্পে ব্যক্তিজীবনের নানাদিক : প্রসঙ্গ মীনাক্ষী সেন. (2023). TRISANGAM INTERNATIONAL REFEREED JOURNAL, 3(3), 233 – 240. https://tirj.org.in/tirj/article/view/972