অভিজিৎ সেনের ছোটগল্প ‘দেবাংশী’ : ম্যাজিক ভাবনা
Keywords:
- ম্যাজিক,
- ম্যাজিকের ইতিহাস,
- দেবাংশী গল্পে ম্যাজিক ভাবনা,
- অভিজিৎ সেনের শ্রেষ্ঠত্ব
Abstract
মানুষ সভ্যতা এবং সংস্কৃতির বিকাশে একক ভাবে যদি এমন কোনও সার্বজনীন প্রত্যয়ের কথা সন্ধান করি, যার প্রভাব স্মরণাতীত আদিম কাল থেকে আজ পর্যন্ত তা বহমান; তা হল ম্যাজিক তথা জাদুশক্তিতে বিশ্বাস। বস্তু এবং ঘটনার অন্তর্লীন যাদুশক্তি সম্বন্ধে এই অবিরাম বিশ্বজনীন বিশ্বাসের নানা ধরনের অভিব্যক্তিই ধর্ম বিশ্বাস,আচার,সংস্কার প্রথা ইত্যাদি নানান কিছু গড়ে তোলার পিছনে সক্রিয় থাকে প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবে,এই জাদুবিশ্বাস মন্ত্র পড়ে বৃষ্টি নামানোর প্রয়াস থেকে আত্মরক্ষার চেষ্টা পর্যন্ত বহুবিধ ব্যাপারের মধ্যেই প্রতিফলিত। বস্তুত পক্ষে অধিকাংশ ক্ষেত্রেই পূজা অর্চনা বিশেষ বিশেষ আচার বিধির পালন ইত্যাদি ব্যাপারগুলি উৎসগত ভাবে এই জাদু বিশ্বাসের অন্তর্গত।এই ধরনের জাদুর প্রয়োগ সম্পর্কে একটু বিশদ আলোচনা এখন খুবই জরুরি হয়ে উঠেছে, কারণ এর সঙ্গে অনেক ক্ষেত্রেই সামাজিক নীতি ও মূল্যবোধ এবং পবিত্রতা ও পবিত্রতার ধারণা জড়িয়ে থাকে। অভিজিৎ সেন মানুষের অবচেতন মনে লুকিয়ে থাকা জাদু বিশ্বাসের বাস্তবতার কথাই বলেন না,যে সমস্ত মানুষ জাদু বিশ্বাসের বাস্তবতার মধ্যে বাস করে তাদের কথাও তুলে ধরেছেন।তিনি অনেক গুলি গল্পে দেখিয়েছেন কিভাবে এই জাদু কেন্দ্রিক বিশ্বাস তাদের জীবনকে নিয়ন্ত্রণ করে।
Downloads
References
১. হোসেন, সোহারাব, ‘বাংলা ছোটগল্প তত্ত্ব ও গতি প্রকৃতি’, করুণা প্রকাশনী, জানুয়ারি, ২০১১, পৃ. ২১৮
২. তদেব, পৃ. ২১৯
৩. চট্টোপাধ্যায় সৌগত, ‘লোকসংস্কৃতি আজকের ভাবনায়’, বঙ্গীয় সাহিত্য সংসদ, এপ্রিল, ২০২২, পৃ. ৩৪
৪. সেনগুপ্ত পল্লব, ‘লোকসংস্কৃতির সীমানা ও স্বরূপ’, পুস্তক বিপনি, জানুয়ারি, ২০১৮, পৃ. ৫৯
৫. তদেব, পৃ. ৬০
৬. তদেব, পৃ. ৬১
৭. তদেব, পৃ. ৬৫
৮. চট্টোপাধ্যায়, তপনকুমার, ‘আদি-মধ্য বাংলা সাহিত্যের ইতিহাস’, প্রজ্ঞা বিকাশ, আগস্ট ২০১৪, পৃ. ৭৮৬
৯. সেন, অভিজিৎ, ‘পঞ্চাশটি গল্প’, ফেব্রুয়ারি ২০১৯, পৃ. ১১৪
১০. তদেব, পৃ. ১১৫
১১. তদেব, পৃ. ১২৫
১২. তদেব, পৃ. ১২০

