সঞ্জয় ভট্টাচার্যের ছোটগল্পে নারী স্বাধীনতা ও স্বনির্ভরতা
Keywords:
- পুরুষতন্ত্র,
- নারীবাদ,
- স্বনির্ভরতা,
- স্ত্রীর পত্র,
- সঞ্জয় ভট্টাচার্য
Abstract
নরনারী পরস্পরের উপর নির্ভর। উভয়ে সমান। কিন্তু আধিপত্য ও আনুগত্যের ব্যাপারে সে কথা ধোপে টেকে না। পুরুষ তার ক্ষমতা ও আধিপত্যের জোরে নারীর কাছে আদায় করে নিয়েছে ‘দেবতার’ শিরোপা। নারীরা পুরুষের অনুগত যাপন সঙ্গী, ভোগের সামগ্রী— এহেন দাবী তুলেছেন নারীবাদী আন্দোলনের নেতৃত্ব ও লেখিকারা। তারা নারী-পুরুষে সমান অধিকারের দাবিদার। অধিকারের প্রশ্নে নারীরা পুরুষের তুলনায় পিছিয়ে। বিভিন্ন সংস্কারে আবদ্ধ। মাতৃত্ব-মমতাবোধের কারণে নারীরা দেশকালের সীমা ছাড়িয়ে সর্বত্র শোষিত, লাঞ্ছিত ও বঞ্চিত। আধুনিক শিক্ষার আলোয় অন্ধসংস্কার থেকে নারীরা জাগরিত হয়ে উঠছে। শুধু সংসার যাপন নয়, যুক্তি-বুদ্ধি ও মেধার পরিচয় দিয়ে তারা ক্রমে নিজস্বতা, স্বাধীনতা ও মর্যাদা চাইছে। নারী লেখিকাদের পাশাপাশি রবীন্দ্রনাথ ঠাকুর, শরৎচন্দ্র চট্টোপাধ্যায় ও সঞ্জয় ভট্টাচার্যের মতো লেখকেরা তাঁদের লেখনীতে নারীদের শোষণের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছেন। সঞ্জয় ভট্টাচার্য তাঁর ছোটগল্পে যুক্তি ও প্রতিবাদী দৃষ্টিতে চিরাচরিত বাঙালির সংস্কার ও বিশ্বাস ভেঙে নারীর স্বাধীনতা ও স্বনির্ভরতার মৌলিক চেতনার পরিচয় দিয়েছেন।
Downloads
References
১. রায়, ঈশানী দত্ত, (ভা.সম্পা.), ‘আনন্দবাজার পত্রিকা’, ২৭ নভেম্বর, ২০১৮, পৃ. ৮
২. বড়ুয়া, সুমিতকুমার, (সম্পা.), ‘কবিতা সিংহ শ্রেষ্ঠ গল্প’, দে’জ, কলকাতা, ২০১৩, পৃ. ৫০
৩. ভট্টাচার্য, সুচিত্রা, শ্রেষ্ঠ গল্প (প্রথম পর্ব), পুস্পতের, কলকাতা, পৃ. ৩১১
৪. রায়, জ্যোতিপ্রসাদ, ‘কথাসাহিত্য : কথাশিল্প’, করুণা, কলকাতা, ২০১৩, পৃ. ১৬৩
৫. ভট্টাচার্য, সঞ্জয়, ‘শিখা’, পূর্বাশা, মাঘ, ১৯৩৩, পৃ. ১
৬. তদেব, পৃ. ৩
৭. ভট্টাচার্য, সঞ্জয়, ‘নতুন দিনের কাহিনী’, পূর্বাশা, কলকাতা, ১৯৪৬, পৃ. ৩৫
৮. ভট্টাচার্য, সঞ্জয়, ‘স্ত্রীর পত্র’, পূর্বাশা, বৈশাখ, ১৯৪৮, পৃ. ৭
৯. তদেব, পৃ. ১১
১০. ভট্টাচার্য, সঞ্জয়, ‘স্ত্রীর পত্র নয়’, পূর্বাশা, পৌষ, ১৯৫৪, পৃ. ২
১১. ভট্টাচার্য, সঞ্জয়, ‘ছুটি’, মানসী, পৌষ, ১৯৬৫, পৃ. ১১
১২. ভট্টাচার্য, সঞ্জয়, ‘হাইডি-হাইড’, চতুরঙ্গ, শ্রাবণ, ১৯৫২, পৃ. ৮৯
১৩. ভট্টাচার্য, সঞ্জ, ‘বধ্য’, রবিবাসরীয় আনন্দবাজার, চৈত্র, ১৯৬৪, পৃ. ১

