জাতীয়তাবাদের আলোকে ‘গোরা’ ও ‘ঘরে-বাইরে’
Keywords:
- গোঁড়ামি,
- ধর্মসংস্কার,
- ইংরেজবিদ্বেষ,
- সর্বধর্মসমন্বয়,
- মানবতাবাদ,
- স্বদেশী আন্দোলন
Abstract
‘গোরা’ এবং ‘ঘরে-বাইরে’ উভয় উপন্যাসই রবীন্দ্রনাথের স্বদেশভাবনার পরিচায়ক। বঙ্গীয় রেনেসাঁ পরবর্তী সময়ে গোঁড়া হিন্দুর সাকার উপাসনা ও যাবতীয় আচার-সর্বস্বতার বিপ্রতীপে তথাকথিত প্রগতিশীল ব্রাহ্মধর্মের নিরাকার একেশ্বরবাদী সাধনাকে কেন্দ্র করে দ্বিধাবিভক্ত বাঙালি সমাজের প্রেক্ষাপটে ‘গোরা’ উপন্যাসটি উভয় গোঁড়ামির বিপক্ষে দাঁড়িয়ে সর্বধর্মসমন্বয় ও মানবতাবাদের জয়গান করে। ‘ঘরে-বাইরে’ উপন্যাসে স্বদেশীয়ানার নামে দরিদ্র দেশবাসীর উপর জুলুম দেশপ্রেম প্রদর্শনের ঠিক পন্থা কিনা- এ বিষয়ে প্রশ্ন তুলেছেন রবীন্দ্রনাথ। গোরা ও নিখিলেশ উভয়ই দেশ বলতে বুঝেছে দেশের মানুষ। হিন্দু নিরক্ষর, ‘ছোট জাত’ এর মধ্যে আচারসর্বস্বতা ও কুসংস্কারের কদর্য প্রভাব যেমন সকল আচারে বিশ্বাসী গোরার মনেও দ্বিধার জন্ম দিয়েছে একইভাবে নিখিলেশও হুজুগে মেতে দেশপ্রেমের নামে দরিদ্র দেশবাসীর সস্তা বিলাতি পণ্য কেনার অধিকার খর্ব করতে পারেনি। উভয় উপন্যাসেই তত্ত্বভাবনার সঙ্গে অঙ্গাঙ্গীভাবে জড়িয়ে আছে প্রেম-মনস্তত্ত্ব। রবীন্দ্রনাথ দুটি উপন্যাসেই খুঁজেছেন দেশের আত্মাকে- ধর্ম ও স্বাধীনতা দুটি প্রশ্নেই শেষ পর্যন্ত গুরুত্ব পেয়েছে দেশের কোটি কোটি সাধারণ মানুষের মঙ্গল কামনা।
Downloads
References
১. রায়, অলোক, উনিশ শতক (পরিবর্ধিত দ্বিতীয় সংস্করণ, তৃতীয় মুদ্রণ), কলকাতা, প্রমা প্রকাশনী, জানুয়ারি ২০১৭, পৃ. ২৫
২. বসু, স্বপন, বাংলায় নবচেতনার ইতিহাস, (তৃতীয় সংস্করণ) কলকাতা, পুস্তক বিপণি, অক্টোবর ২০০০, পৃ. ১০৫
৩. তদেব, পৃ. ১১
৪. ঠাকুর, রবীন্দ্রনাথ, গোরা, (রবীন্দ্র রচনাবলী, সংশোধিত পুনর্মুদ্রণ), কলকাতা, বিশ্বভারতী, কার্তিক ১৪২৪, পৃ. ১৪
৫. তদেব, পৃ. ২২
৬. তদেব, পৃ. ৩৮
৭. তদেব, পৃ. ২৪৪
৮. তদেব, পৃ. ২৪৫
৯. তদেব, পৃ. ৪০১
১০. তদেব, পৃ. ১২৪
১১. তদেব, পৃ. ১২৪
১২. তদেব, পৃ. ১৪৪
১৩. তদেব, পৃ. ৩৯৭
১৪. তদেব, পৃ. ৬৯
১৫. তদেব, পৃ. ১০৮
১৬. তদেব, পৃ. ৪৫৮
১৭. তদেব, পৃ. ৫০২
১৮. তদেব, পৃ. ৫০৩
১৯. ঠাকুর, রবীন্দ্রনাথ, ঘরে বাইরে (বিশ্বভারতী পুনর্মুদ্রণ, ১৯২৬), কলকাতা, বিশ্বভারতী, মার্চ ২০১৫, পৃ. ১৮
২০. তদেব, পৃ. ১৯
২১. তদেব, পৃ. ৯৮
২২. তদেব, পৃ. ১০৫

