ভগীরথ মিশ্রের ‘জানগুরু’ : লোক ঐতিহ্যের আখ্যান
Keywords:
- লোকসংস্কৃতি,
- বাউরী,
- লোহার,
- শিকারী,
- আদিবাসী,
- ভগীরথ মিশ্র
Abstract
আমরা জানি নম্বর এই জগতে কোনো কিছুই স্থায়ী নয়। যে মানুষ তার অস্তিত্বের জানান দিয়ে সর্বদা অহমিকা প্রকাশ করে সেও এই প্রকৃতির কাছে অসহায়। অর্থাৎ বিশ্বজগতের অপার সৃষ্টির মাঝে সে কীট মাত্র। তবুও গুটিকয়েক সৃষ্টিশীল প্রতিভাবান মানুষ তাদের কর্মজীবনের মধ্যে দিয়ে স্বরণীয় হয়ে থাকে ইহলোকের মায়া ত্যাগ করার পরেও। ঠিক তেমনি কোনো সংহত সমাজ থেকে উত্থিত রীতি-নীতি, আচার-সংস্কার থেকে উক্ত সমাজের পরিচয় পাওয়া সম্ভব। যে সংস্কারগুলো সাধারণত ঐতিহ্য আশ্রিত এবং বংশানুক্রমে গ্রহণীয়। সমাজবিজ্ঞানীদের ভাষায় যা ‘লোকসংস্কৃতি’ নামে পরিচিত। সুতরাং লোকসংস্কৃতির অভ্যন্তরে কোনো জনগোষ্ঠীর বিবর্তনের ইতিহাস প্রত্যক্ষ করা যেতে পারে। একবিংশ শতাব্দীর বিজ্ঞান সচেতন সমাজেও যার ধারা নদীর স্রোতের ন্যায় প্রবাহিত। ঔপন্যাসিক ভগীরথ মিশ্র সংহত সমাজে প্রচলিত লোকসংস্কৃতির সেই ধারাটিকে খোঁজার চেষ্টা করেছেন তাঁর ‘জানগুরু’ উপন্যাসের মধ্যে। নাগরিক সভ্যতার সীমানা থেকে বহু দূরে অবস্থিত বাউরী, লোহার, শিকারী, আদিবাসী সমাজের গভীরে প্রবেশ করে তিনি মণিমুক্তোর ন্যায় তুলে এনেছেন লোকসংস্কৃতির বিভিন্ন উপাদানকে। শুধু তাই নয়, পাশাপাশি ভগীরথ মিশ্র এই সংস্কৃতির সঙ্গে জড়িত মানুষদের সুখ-দুঃখকে স্থান দিয়েছেন উপন্যাসের বিষয়বস্তুর মধ্যে। তুলে ধরেছেন মানুষের অজ্ঞানতাকে, যাকে আশ্রয় করে দীর্ঘদিন ধরে সমাজে মান্যতা পেয়ে এসেছে বিভিন্ন লোকবিশ্বাস, কুসংস্কারের মতো বিষয়। কুসংস্কার মানুষের অজ্ঞানতার ফল হলেও, সকল মানুষের ক্ষেত্রে তা নয়। সমাজের কিছু স্বার্থান্বেষী ব্যক্তি এই কুসংস্কারকেই ব্যবহার করেছেন শ্রেণি শোষণের হাতিয়ার হিসেবে। আবার অনেক সময় এই সংস্কারকে ঘিরে সাধারণ মানুষের মধ্যে উৎসবের মুহূর্ত গড়ে উঠেছে। ‘জানগুরু’ উপন্যাসের গোটা অংশ জুড়ে যে প্রসঙ্গটি বারবার ঘুরে ফিরে এসেছে এবং কাহিনিকে গতি প্রদান করছে তা হল ডাইনি প্রথা। তৎকালীন সময়ে প্রচলিত ডাইনি প্রথার মর্মান্তিক দৃশ্য ঔপন্যাসিক বর্ণনা করেছেন নিজস্ব শৈল্পিক দক্ষতায়। সমাজের প্রতি পদে একজন নারীকে যে কত কিছু ত্যাগ স্বীকার করতে হয় এবং সংস্কারের বন্ধনে আবদ্ধ থেকে কিভাবে জীবন অতিবাহিত করতে হয় সেই দিকটিও লেখকের দৃষ্টি এড়ায়নি। সুতরাং লোকসংস্কৃতির পরিমণ্ডলে ভাঙাগড়ার মধ্যে দিয়ে সাধারণ মানুষের জীবনচর্যা প্রতিনিয়ত কেমন করে পরিচালিত হয়, উপন্যাসের বিষয়বস্তু আলোচনার নিরিখে তারই পরিচয় তুলে ধরা হয়েছে।
Downloads
References
১. মিশ্র, ভগীরথ, ‘আমার গল্প ভাবনার একদিক’, ‘উত্তরাধিকার’- সাম্প্রতিক বাংলা গল্প সংখ্যা, জুলাই-ডিসেম্বর, ১৯৯৬, পৃ. ৩২
২. সেনগুপ্ত, পল্লব, ‘লোকসংস্কৃতির সীমানা ও স্বরূপ’, পুস্তক বিপণি, কলকাতা-৯, প্রথম প্রকাশ, ডিসেম্বর, ১৯৯৫, তৃতীয় সংস্করণ, জানুয়ারী, ২০১০, পৃ. ২০২
৩. ভট্টাচার্য, আশুতোষ, ‘বাংলার লোকসংস্কৃতি’, ন্যাশনাল বুক ট্রাস্ট, ইণ্ডিয়া, প্রথম প্রকাশ, ১৯৪২, সপ্তম পুনর্মুদ্রণ, ২০১৭, পৃ. ১০১
৪. মিশ্র, ভগীরথ, ‘দুটি উপন্যাস, চারণভূমি, জানগুরু’, দে’জ পাবলিশিং, কলকাতা-৭৩, প্রথম প্রকাশ, জানুয়ারি, ২০১৬, পৃ. ২৯৬
৫. তদেব, পৃ. ২৯৭
৬. তদেব, পৃ. ২৯৭
৭. পিন্টু, ড. আশরাফ, ‘বাংলাদেশের প্রবাদে সমাজজীবন’, আনন্দধারা, ঢাকা-১১০০, প্রথম প্রকাশ, ফেব্রুয়ারি, ২০১৮, পৃ.১৭
৮. মিশ্র, ভগীরথ, ‘দুটি উপন্যাস, চারণভূমি, জানগুরু’, দে’জ পাবলিশিং, কলকাতা-৭৩, প্রথম প্রকাশ, জানুয়ারি, ২০১৬, পৃ. ২৩৩
৯. তদেব, পৃ. ৩৭৬
১০. তদেব, পৃ. ৩৭৮
১১. তদেব, পৃ. ২৫৪
১২. তদেব, পৃ. ২৩৬
১৩. তদেব, পৃ. ২৩৯
১৪. তদেব, পৃ. ২৩৯
১৫. তদেব, পৃ. ২৪৪
১৬. তদেব, পৃ. ২৪৮
১৭. চৌধুরী, দুলাল, সেনগুপ্ত, পল্লব, ‘লোকসংস্কৃতির বিশ্বকোষ’, পুস্তক বিপণি, প্রথম প্রকাশ, ২০০৪, দ্বিতীয় সংযোজন, ২০১৩, পৃ. ৫৮০
১৮. তদেব, পৃ. ৫৭৯
১৯. মিশ্র, ভগীরথ, ‘দুটি উপন্যাস, চারণভূমি, জানগুরু’, দে’জ পাবলিশিং, কলকাতা-৭৩, প্রথম প্রকাশ, জানুয়ারি, ২০১৬, পৃ. ৩১৩
২০. তদেব, পৃ. ৩১৫
২১. চৌধুরী, দুলাল, সেনগুপ্ত, পল্লব, ‘লোকসংস্কৃতির বিশ্বকোষ’, পুস্তক বিপণি, প্রথম প্রকাশ, ২০০৪, দ্বিতীয় সংযোজন, ২০১৩, পৃ. ১৩৭-১৩৮
২২. মিশ্র, ভগীরথ, ‘দুটি উপন্যাস, চারণভূমি, জানগুরু’, দে’জ পাবলিশিং, কলকাতা-৭৩, প্রথম প্রকাশ, জানুয়ারি, ২০১৬, পৃ. ২৮৯
২৩. তদেব, পৃ. ২৭৮
২৪. তদেব, পৃ. ৩১০
২৫. তদেব, পৃ, ২৩৭
২৬. তদেব, পৃ, ২৩৫
২৭. চৌধুরী, দুলাল, সেনগুপ্ত, পল্লব, ‘লোকসংস্কৃতির বিশ্বকোষ’, পুস্তক বিপণি, প্রথম প্রকাশ, ২০০৪, দ্বিতীয় সংযোজন, ২০১৩, পৃ. ২২৭
২৮. মিশ্র, ভগীরথ, ‘দুটি উপন্যাস, চারণভূমি, জানগুরু’, দে’জ পাবলিশিং, কলকাতা-৭৩, প্রথম প্রকাশ, জানুয়ারি, ২০১৬, পৃ. ২৯৫
২৯. তদেব, পৃ. ৩৭৪
৩০. তদেব, পৃ. ২৪৪

