তারাশঙ্করের ‘কবি’ : পুনর্বিবেচনা

Authors

  • Dr. Shimul Chandra Sarkar সহকারী অধ্যাপক, বাংলা বিভাগ রায়গঞ্জ সুরেন্দ্রনাথ মহাবিদ্যালয় Author

Keywords:

  • নিতাই,
  • কবিগান,
  • প্রণয়,
  • ঠাকুরঝি,
  • ঝুমুরদল

Abstract

প্রবাদ প্রতিম কথাসাহিত্যিক তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের অনবদ্য সৃষ্টি ‘কবি’ উপন্যাসে কেন্দ্রীয় চরিত্র নিতাই-এর সমাহত জীবন ও জীবনাদর্শ প্রতিফলিত হয়েছে। সহজ, সরল ও প্রাণবন্ত ভঙ্গিতে উপন্যাসটির প্লট নির্মিত। উপন্যাসের কাহিনীকে পাঁচটি পর্বে বিভক্ত করা যায়। প্রথম পর্বে, নিতাই -এর বংশ পরিচয় ও ভবিষ্যৎ জীবনে কবিয়াল হওয়ার স্বপ্ন। দ্বিতীয় পর্বে, কবিয়াল হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করা ও নিতাই-ঠাকুরঝির প্রণয়। তৃতীয় পর্বে, নিতাইয়ের ঝুমুর দলে যোগদান এবং বসন্তের সঙ্গে অন্তরঙ্গ ঘনিষ্ঠতা। চতুর্থ পর্বে, বসন্ত ও ঠাকুরঝির মৃত্যুতে নিতাইয়ের নিঃসঙ্গতা। পঞ্চম পর্বে, অস্থির চিত্তে তীর্থক্ষেত্রে গমন ও পরিশেষে স্বগ্রামে প্রত্যাবর্তন। কবিত্বময়তা, নাটকীয়তা, বাস্তবতা, প্রণয়, নিঃসঙ্গতা ও জীবনদর্শন উপন্যাসটিকে এক ভিন্ন মাত্রায় পৌঁছে দিয়েছে। কবিয়াল নিতাই-এর সত্যাদর্শ ও জীবনাদর্শ উপন্যাসটিতে বড় হয়ে উঠেছে।

Downloads

Download data is not yet available.

References

১. মুখোপাধ্যায়, অরুন কুমার, মধ্যাহ্ন থেকে সায়াহ্নে, দে’জ পাবলিশিং, কোলকাতা, ২০০২, পৃ . ৩৭

২. রায়চৌধুরী, গোপিকানাথ, দুই বিশ্বযুদ্ধের মধ্যকালীন বাংলা কথা সাহিত্য, দে’জ পাবলিশিং, কোলকাতা, ২০১০, পৃ. ২৭১

৩. সেন, সুকুমার, বাঙ্গালা সাহিত্যের ইতিহাস, ৪র্থ খন্ড, আনন্দ পাবলিশার্স, কোলকাতা, ২০০৬, পৃ. ৩৪২

৪. মুখোপাধ্যায়, অরুন কুমার, কালের প্রতিমা, দে’জ পাবলিশার্স, কোলকাতা, ২০০৫, পৃ. ২৩

৫. মজুমদার, উজ্জ্বল কুমার, তারাশঙ্কর অন্বেষা, সম্পা: সরোজবন্দ্যোপাধ্যায়, পুস্তক বিপনি, কোলকাতা, ২০০৭ পৃ. ৯৬

৬. বন্দ্যোপাধ্যায়, তারাশঙ্কর, কবি, মিত্র ও ঘোষ পাবলিশার্স, কোলকাতা, ২০১৪, পৃ. ৪৬

৭. তদেব, পৃ. ৪৬

৮. গাজী, আব্দুর রহিম, তারাশঙ্করের উপন্যাসে প্রকৃতি জগৎ ও লোকজীবন, বঙ্গীয় সাহিত্য সংসদ, কোলকাতা, ২০১৪, পৃ. ২৭০

৯. বন্দ্যোপাধ্যায়, তারাশঙ্কর, কবি, মিত্র ও ঘোষ পাবলিশার্স, কোলকাতা, ২০১৪, পৃ. ৪৬

১০. তদেব, পৃ. ৯৫

১১. তদেব, পৃ. ২৭

১২. তদেব, পৃ. ৩১

১৩. ভট্টাচার্য, প্রদ্যুম্ন, তারাশঙ্কর ব্যক্তিত্ব ও সাহিত্য, সাহিত্য অকাদেমি, নিউ দিল্লি, ২০০১, পৃ. ২৬৬

১৪. চৌধুরী, ভীষ্মদেব, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস, বাংলা একাডেমী, ঢাকা, ১৯৯৮, পৃ. ৭৫

Downloads

Published

2023-07-05

Issue

Section

Articles

How to Cite

তারাশঙ্করের ‘কবি’ : পুনর্বিবেচনা . (2023). TRISANGAM INTERNATIONAL REFEREED JOURNAL, 3(3), 306 – 311. https://tirj.org.in/tirj/article/view/982