বাংলা ও প্রতিবেশী ভাষার সংমিশ্রণ : প্রসঙ্গ পশ্চিম বীরভূমের বাংলা ভাষা

Authors

  • Dr. Ajoy Saha সহযোগী অধ্যাপক, বাংলা বিভাগ শৈলজানন্দ ফাল্গুনী স্মৃতি মহাবিদ্যালয়, খয়রাশোল, বীরভূম Author

Keywords:

  • ভাষিক সংস্কৃতি,
  • অন্ত্যস্বরলোপ,
  • শিসধ্বনি,
  • শব্দান্তিক সংযুক্ত ব্যঞ্জন,
  • সানুনাসিকতা,
  • রূপকল্প,
  • প্রতিমুখ্য,
  • নঞর্থক অব্যয়

Abstract

সীমান্তবর্তী অঞ্চলে বিভিন্ন একাধিক ভাষাভাষী মানুষজনের নিকট সান্নিধ্যের ফলে ভাষিক সংস্কৃতিতে সংমিশ্রণ লক্ষ করা যায়। পশ্চিম বীরভূমের ভৌগোলিক অবস্থান ঝাড়খণ্ড সীমান্ত সংলগ্ন হওয়ায় প্রতিবেশী ভাষাগুলির সঙ্গে এমনই এক সংমিশ্রণ ঘটেছে। পূর্বতন সাঁওতাল পরগণা তথা বর্তমান উত্তর-পূর্ব ঝাড়খণ্ডের একটা বিস্তীর্ণ অঞ্চল বহুকাল বীরভূমের সাথে যুক্ত ছিল। ঝাড়খণ্ডের এই অংশটি আদিবাসী অধ্যুষিত। এখানে অস্ট্রিক গোষ্ঠীর সাঁওতালি, মুন্ডারি, কোঁড়া, হো প্রভৃতি আদিবাসী মানুষজনের স্থায়ী বাস। অপরপক্ষে পূর্বতন দক্ষিণ-বিহার তথা বর্তমান ঝাড়খণ্ড অঞ্চলে রয়েছে মাগধী-প্রাকৃত অপভ্রংশের পশ্চিমা শাখার ভোজপুরি; মধ্য শাখার মৈথিলি ও মগহি ভাষা। ফলত নিবিড় সান্নিধ্যের কারণে একটা সাংস্কৃতিক প্রভাব পরস্পরকে প্রভাবিত করেছে। তাই দেখি বীরভূমের অন্যান্য অঞ্চল তথা মান্য চলিত বাংলা ভাষা থেকে পশ্চিম বীরভূমের ভাষারূপ স্বতন্ত্র। এই স্বাতন্ত্র্য যেমন ভাষার ধ্বনিগত ও রূপগত ক্ষেত্রে লক্ষ করা যায়, তেমনি অন্বয় ও শব্দভাণ্ডারের মধ্যেও দেখা যায়। যেমন– ব্যঞ্জনান্ত উচ্চারণ ও একাক্ষর প্রবণতা, শিসধ্বনি হিসেবে শুধুমাত্র ‘দন্ত্য–স্‌’-এর ব্যবহার, শব্দান্তিক সংযুক্ত ব্যঞ্জনের ব্যবহার, অপভ্রংশ স্তরের মতো শব্দমধ্যস্থ একক ব্যঞ্জন লোপ পেয়ে পাশাপাশি দুটি স্বরধ্বনির সমাবেশ, তৃতীয় পক্ষের বর্তমান ও অতীত কালের ক্রিয়ারূপে স্বার্থিক {-ক্‌} রূপকল্পের ব্যাপক প্রয়োগে, প্রাতিমুখ্য বোঝাতে ‘গ’ রূপকল্পের ব্যাপক প্রয়োগে, তৃতীয় পক্ষের সর্বনামে ‘উ’ এবং ‘ই’–এর প্রয়োগে, দূর নির্দেশক সর্বনাম রূপে ই আদ্য‘হ’-এর আগম, সম্পন্ন অতীতের অসমাপিকা অংশে‘-ল’যুক্ত হওয়া, এছাড়া বেশ কিছু ধাতু ও শব্দ অপরিবর্তিত রূপে এই অঞ্চলের বাংলা ভাষায় ব্যবহৃত হয়। এই লক্ষণগুলি প্রমাণ করে প্রতিবেশি ভাষাগুলির সহবস্থানের ফলে ভাষিক সংমিশ্রণ। বর্তমান নিবন্ধে আমরা এই বিশেষ বৈচিত্র্যগুলি উদাহরণসহ পর্যালোচনা করব।

Downloads

Download data is not yet available.

References

১. রায়, জগদীশ, ২০০৪, ‘বীরভূমের লোকভাষার রূপরেখা’, বরুণ রায় (সম্পা.) বীরভূমি বীরভূম (২য় খণ্ড) গ্রন্থের অন্তর্ভুক্ত, কলকাতা : দীপ প্রকাশন, পৃ. ১০১

২. গুপ্ত, রঞ্জন, ২০০১, রাঢ়ের সমাজ অর্থনীতি ও গণবিদ্রোহ, কলিকাতা : সুবর্ণরেখা, পৃ. ৩৩

৩. তদেব, পৃ. ৪৩৭

৪. Chaterji, Suniti kumar, 1993, The Origin and Development of the Bengali Language, New Delhi, Rupa. Co. (1st Rupa ed.), p. 92

৫. Grierson, G. A. 1968, Linguistic Survey of India, Vol. V, Part–II, Delhi. Motilal Banarsidass (reprint, 1st edition 1903), p. 3

৬. তদেব, p. 31

৭. ভোজপুরি শব্দগুলি ‘Bhojpuri-Hindi-English Shabdakosh’ গ্রন্থ থেকে সংগৃহীত। Arunesh Neeren & others, 2018, Bhojpuri-Hindi-English Shabdakosh, New Delhi. Rajkamal Prakashan Pvt. Ltd.

৮. মগহি শব্দগুলি ‘Phonology and Morphology of a Magahi Dialect’ সন্দর্ভ থেকে সংগৃহীত। Anil Chandra Sinha, 1966, Phonology and Morphology of a Magahi Dialect. (Ph.D hesis, Pune University), https://shodhganga.inflibnet.ac.in, date 22.02.2019.

৯. তদেব, p. 3

১০. Chaterji, Suniti kumar, প্রাগুক্ত, p. 92

১১. মৈথিলি শব্দগুলি ‘Bangla-Maithili Dwibhasik Abhidhan’ থেকে সংগৃহীত। Govind Jha & others, 2012, Bangla-Maithili Dwibhasik Abhidhan, New Delhi. Sahitya Akademi.

১২. সরকার, পবিত্র, ২০১৪, বাংলা ব্যাকরণ প্রসঙ্গ। কলকাতা. দে’জ পাবলিশিং (২য় সং.), পৃ. ৭৯

১৩. মুহম্মদ, আবদুল হাই, ২০১১, ধ্বনিবিজ্ঞান ও বাংলা ধ্বনিতত্ত্ব। ঢাকা. মল্লিক ব্রাদার্স (২য় সং.), পৃ. ১৫৪

১৪. Grierson, G. A. প্রাগুক্ত, p. 77

১৫. দাশ, সত্যনারায়ণ, ১৯৮৮, বীরভূমের ভাষা ও শব্দকোষ, কলকাতা. সারস্বত প্রকাশনী, পৃ. ৫০

১৬. Sinha, Anil Chandra, প্রাগুক্ত, p. 174

১৭. Grierson, G. A. প্রাগুক্ত, p. 50

১৮. Grierson, G. A. প্রাগুক্ত, p. 103

১৯. ব্যক্তিগত আলাপচারিতায় নবীন কুমার ঝা (শিক্ষক, গুমলা, ঝাড়খণ্ড) এবং বিশ্বনাথ গঁরাই (শিক্ষক, রানীশ্বর, ঝাড়খণ্ড)-মহাশয়ের কাছ থেকে সংগৃহীত (১০-০২-২০১৯ এবং ১৬-০২-২০১৯)

২০. Sinha, Anil Chandra, প্রাগুক্ত, p. 361

২১. দাশ, সত্যনারায়ণ, প্রাগুক্ত, পৃ. ৩২

২২. দাশ, সত্যনারায়ণ, প্রাগুক্ত, পৃ. ৩৯

২৩. ব্যক্তিগত আলাপচারিতায় বাবুরাম মুর্মু (শিক্ষক, ভীমগড় উচ্চ বিদ্যালয়, খয়রাশোল, বীরভূম)-মহাশয়ের কাছ থেকে সংগৃহীত, (১০-০১-২০১৯)

২৪. শব্দগুলি ‘A Santal Dictionary -গ্রন্থ থেকে সংগৃহীত। P.O. Bodding, 2018, A Santal Dictionary (vol. I -V), New Delhi. Gyan Publishing House (reprint, 1st edition 1932)

২৫. Chaterji, Suniti kumar, প্রাগুক্ত, p. 918

২৬. দাশ, সত্যনারায়ণ, প্রাগুক্ত, পৃ. ৩৮

২৭. তদেব, পৃ. ৩৮

২৮. Jha, Subhadra, 1985, The formation of Maithili Language. New Delhi. Munshiram Manoharlal Pvt. Ltd, (1st Indian ed.), p.543

২৯. তদেব, p.382

৩০. শব্দগুলি ‘A Santal Dictionary (Vol. I - V)’ গ্রন্থ থেকে সংগৃহীত. P.O. Bodding, প্রাগুক্ত।

Downloads

Published

2023-07-05

Issue

Section

Articles

How to Cite

বাংলা ও প্রতিবেশী ভাষার সংমিশ্রণ : প্রসঙ্গ পশ্চিম বীরভূমের বাংলা ভাষা. (2023). TRISANGAM INTERNATIONAL REFEREED JOURNAL, 3(3), 318 – 330. https://tirj.org.in/tirj/article/view/984

Most read articles by the same author(s)