কুড়মি জনগোষ্ঠীর অন্যতম কৃষি-সংস্কৃতি রহইন
Keywords:
- বীজপুনহ্যা,
- নেগাচার,
- জনগোষ্ঠী,
- বেড়া,
- আখড়া,
- কুড়মি,
- কেতকি
Abstract
আমার গবেষণা প্রবন্ধের শিরোনাম রাখা হয়েছে কুড়মি জনগোষ্ঠীর অন্যতম কৃষিসংস্কৃতি রহইন। আমার গবেষণা প্রবন্ধের প্রথমেই রহইন উৎসব সম্পর্কে সংক্ষেপে আলোচনা করা হবে। তারপরে কোন সময় রহইন সংস্কৃতি পালিত হয় তা আলোচনা করা হবে। কারা এই উৎসব পালন করে তাও আলোচনা করা হবে। আবার কোন কোন জায়গায় এই সংস্কৃতি পালন করা হয় সেগুলোও তুলে ধরা হবে। রহইন সংস্কৃতি নামকরণ কী কারণে হয়েছে সে বিষয়গুলি আলোচনা সাপেক্ষে তুলে ধরা হবে। এই রহইন সংস্কৃতির সাথে কুড়মি জনগোষ্ঠীর মানুষজন যে ওতপ্রোতভাবে জড়িত সেবিষয়েও আলোচনা করা হবে। আবার ধারবাহিকভাবে বাড়ির মহিলারা যে এই সংস্কৃতি পালন করার ক্ষেত্রে কী ভূমিকা পালন করে আসছে সেগুলোও তুলে ধরা হবে। অর্থাৎ ঘর দুয়ার পরিষ্কার পরিচ্ছন্ন থেকে শুরু করে রহইন মাটি আনা পর্যন্ত। আবার সকালে পুরুষেরা যে বীজপুনহ্যা করে সে বিষয়গুলিও তুলে ধরা হবে। এই সংস্কৃতি পালন করার যে নেগাচার বা রীতিনীতি রয়েছে তাও আলোচনা করা হবে। আবার নেগাচার বা রীতিনীতি পালন করলে কী ফল পাওয়া যায় সেবিষয়েও আলোচনা করা হবে। রহইন সংস্কৃতির সাথে জড়িত ডা ও কেতকি কী? সে বিষয়ের প্রতিও আলোকপাত করা হবে। আবার রহইন পরবের বৈজ্ঞানিক তাৎপর্য আলোচনা করা হবে। আশাকরি আমার গবেষণা প্রবন্ধটি পাঠকমহলের কাছে একটি মৌলিক গবেষণা হিসাবে সুবিবেচিত হবে।
Downloads
References
১. মুতরুআর, লক্ষ্মীকান্ত, জনজাতি পরিচিতি, ঝাড়খণ্ড আদিবাসী কুড়মি সমাজ পাবলিকেশন, জামশেদপুর, ২০০১, পৃ. ৬৪
২. Keduar, N.C, Sarna Aur Kudmali Parb -Tayohar, Shivangan Publication, Ranchi, 2000, P. 112
৩. মাহাত, ক্ষীরোদচন্দ্র, মানভূম সংস্কৃতি, বঙ্গীয় সাহিত্য সংসদ পাবলিকেশন, কলকাতা, ২০১৬, পৃ. ২৯
৪. তদেব, পৃ. ৩২
৫. সাক্ষাৎকার - প্রদীপ কুমার মাহাত, জয়পুর, পুরুলিয়া, পশ্চিমবঙ্গ, ভারত, ১৫/০৪/২০২৩
৬. বঁসরিআর, সিরিপদ, কুড়মালি সংস্কৃতি ও তন্ত্র ধর্য, মুলকি কুড়মালি ভাখি বাইসি পাবলিকেশন, পুরুলিয়া, ২০২১, পৃ. ২৯
৭. মাহাত, কিরীটি ও মাহাত, বিশ্বনাথ, কুড়মালি ভাষা ও সংস্কৃতি (সম্পাদিত), মুলকি কুড়মালি ভাখি বাইসি পাবলিকেশন, পুরুলিয়া, ২০২১, পৃ. ১৩১
৮. মাহাত, শম্ভুনাথ, ভাঁউঅর, ওয়েস্ট বেঙ্গল কুড়মালি একাডেমী পাবলিকেশন, পুরুলিয়া, ২০১৭, পৃ. ১৯১
৯. মাহাত, কিরীটি ও মাহাত, বিশ্বনাথ, কুড়মালি ভাষা ও সংস্কৃতি (সম্পাদিত), মুলকি কুড়মালি ভাখি বাইসি পাবলিকেশন, পুরুলিয়া, ২০২১, পৃ. ১৩১,১৩২
১০. তদেব, পৃ. ১৩২
১১. মাহাত, সৃষ্টিধর, কুড়মালি নেগ-নীতি-নেগাচার, মানভূম দলিত সাহিত্য প্রকাশনী, পুরুলিয়া, ২০২১, পৃ. ১৫৮
১২. তদেব, পৃ. ১৫৮, ১৫৯
১৩. তদেব , পৃ. ১৬০
১৪. মাহাত, শম্ভুনাথ ও মাহাত, শক্তিপদ, কুড়মালি চারি, ওয়েস্ট বেঙ্গল কুড়মালি একাডেমী পাবলিকেশন, পুরুলিয়া, ২০২১, পৃ. ২৫
১৫. মাহাত, সৃষ্টিধর, কুড়মালি নেগ- নীতি- নেগাচার, মানভূম দলিত সাহিত্য প্রকাশনী, পুরুলিয়া, ২০২১, পৃ. ১৬০
১৬. মাহাত, ক্ষীরোদচন্দ্র, মানভূম সংস্কৃতি, বঙ্গীয় সাহিত্য সংসদ পাবলিকেশন, কলকাতা, ২০১৬, পৃ. ৩২
১৭. Keduar, N.C, Sarna Aur Kudmali Parb -Tayohar, Shivangan Publication, Ranchi, 2000, P. 115, 116
১৮. Ibid, P. 116

