কাল্পনিক খনপালা ও মাধাই মহন্তের আধুনিকতা

Authors

  • Phani Bhuson Mondal সহকারী অধ্যাপক, বাংলা বিভাগ সেন্ট জোসেফ'স কলেজ, নর্থ পয়েন্ট, দার্জিলিং Author

Keywords:

  • লোকনাট্য খনপালা,
  • খনপালার ঐতিহ্য ও উত্তরাধিকার,
  • খনপালার বিষয় ও আঙ্গিক,
  • কাল্পনিক খনপালা,
  • মাধাই মহন্ত,
  • খনপালার আধুনিকতা

Abstract

খনপালা বা খনগান লোকনাট্যের ধারায় একটি ঐতিহ্যলালিত পালাগান— যা মূলত অবিভক্ত বাংলার বৃহত্তর দিনাজপুর অঞ্চলে অধিক প্রচলিত ছিল। কিন্তু দেশভাগ উত্তর পশ্চিমবঙ্গের পশ্চিম দিনাজপুরে (১৯৯২ সালের পর থেকে বর্তমানে যা উত্তর ও দক্ষিণ দিনাজপুর নামে পরিচিত) খন পালাগানের ঐতিহ্য সমানভাবে বাহিত হয়েছিল লোকসংস্কৃতির আঙ্গিনায়, যে-কারণে উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলাকে ‘খনের দেশ’ হিসেবেও চিহ্নিত করা হয়। লোকসংস্কৃতির তাত্ত্বিক, গবেষক বা পাঠকের কাছে তা অজানা নয়; তাই গোড়াতেই আমাদের মনে প্রশ্ন জাগে— ‘কাল্পনিক খন’ কী এবং তা কার হাত ধরে গড়ে উঠেছিল? দক্ষিণ দিনাজপুর জেলার খনপালাকার এবং খনপালার পরিচালক ও অভিনেতা মাধাই মহন্তের (পিতৃদত্ত নাম ছিল মাধাই রায়) হাত ধরেই ‘কাল্পনিক খন’ গড়ে উঠেছিল। আমার অভিসন্দর্ভের প্রতিপাদ্য বিষয় হল কীভাবে মাধাই মহন্ত প্রচলিত খনপালার বিষয় ও আঙ্গিককে ব্যবহার করে একদিকে সমকালীন সমস্যাকে নিয়ে খনপালা রচনা ও অভিনয় করেছিলেন অন্যদিকে নিত্য নতুন আবিষ্কৃত অত্যাধুনিক প্রযুক্তিকে নিয়ে ‘কাল্পনিক খন’-এর সৃষ্টি করেছিলেন— যা একই সাথে আধুনিকতার প্রবল দাবিদার হয়ে উঠেছিলেন?

Downloads

Download data is not yet available.

References

১. স্বাস্থ্য শিক্ষা উন্নয়ন, অক্টোবর ২০১৮, পৃ. ১০ (দ্র. : পত্রিকায় সম্পাদকের নাম অনুল্লেখিত)

২. পূর্বোক্ত, পৃ. ১০

৩. চন্দ সুনীল, ‘লোকনাট্য খন ও শিল্পী মাধাই মহন্ত’, দাগ, (সম্পা.) মনোনীতা চক্রবর্তী, তৃতীয় বর্ষ, তৃতীয় সংখ্যা, উৎসব ১৪২০ ব., পৃ. ১৩২

[বি. দ্র. : পরবর্তী তথ্যসূত্রে পত্রিকাটি দাগ, তৃতীয় বর্ষ তৃতীয় সংখ্যা, উৎসব ১৪২০ ব. উল্লেখিত হবে]

৪. পূর্বোক্ত, পৃ. ১৩২

৫. আমাকে দেওয়া ব্যক্তিগত সাক্ষাৎকারে শান্তিবালা রায় (মাধাই মহন্তের প্রথম স্ত্রী) এই ঘটনাগুলি উল্লেখ করেছিলেন, ২০ মে ২০১৯

৬. আমাকে দেওয়া ব্যক্তিগত সাক্ষাৎকারে অরিন্দম সিংহ রাণা (বিশিষ্ট লোকসংগীতশিল্পী এবং মাধাই মহন্তের জীবনের শেষ পর্বের প্রিয় শিষ্য) এই ঘটনা জানিয়েছিলেন, ২০ মে ২০১৯

৭. পূর্বোক্ত সাক্ষাৎকার, ২০ মে ২০১৯

৮. ভট্টাচার্য, আশুতোষ, বাংলার লোকসাহিত্য, পঞ্চম সংস্করণ, কলকাতা, এ মুখার্জি অ্যান্ড কোং প্রা. লি., ২০০৪, পৃ. ১৪৯

৯. ভৌমিক নির্মলেন্দু, ‘জনযোগাযোগ : উত্তরবঙ্গের লোকনাটক’, নকশি কাঁথা, ২০০৮, পৃ. ৩৩

১০. মজুমদার শিশির, ‘খন্’, লোকনাট্য-নাটক-কথা, প্রথম প্রকাশ, কলকাতা, মোম, ২০০৫, পৃ. ৯৫

১১. ঐ, ‘দক্ষিণ দিনাজপুরের লোকনাট্যগীতি : খন গান’, নাট্যশালা শতবর্ষ স্মরণিকা, পশ্চিম দিনাজপুর, ১৯৭৩, পৃ. ৮৬

১২. রায়, পুষ্পজিৎ, ‘গ্রামীণ লোকনাটক : খন’, বাঙলা গ্রামীণ লোকনাটক, (সম্পা.) শ্রীসনৎকুমার মিত্র, প্রথম প্রকাশ, কলকাতা, সাহিত্য প্রকাশ, ২০০০, পৃ. ১৭৯

১৩. মজুমদার, শিশির, ‘খন্’, লোকনাট্য-নাটক-কথা, প্রথম প্রকাশ, কলকাতা, মোম, ২০০৫, পৃ. ৯৫

১৪. রায়, পুষ্পজিৎ, ‘লোকনাটক খনগান’, মুখোশের কথা ও অন্যান্য, প্রথম প্রকাশ কলকাতা, শ্রীভারতী প্রেস, জানুয়ারি ২০১৭, পৃ. ১৬৮

১৫. আমাকে দেওয়া ব্যক্তিগত সাক্ষাৎকারে খগেন মণ্ডল (মাধাই মহন্তের শেষ জীবনের কাছের মানুষ) খন নিয়ে মাধাই মহন্তের এই ব্যতিক্রমী ভাবনার কথা জানিয়েছেন, ২০ মে ২০১৯

১৬. চন্দ, সুনীল, ‘লোকনাট্য খন ও শিল্পী মাধাই মহন্ত’, দাগ, তৃতীয় বর্ষ তৃতীয় সংখ্যা, উৎসব ১৪২০ ব., পৃ. ১৩১

১৭. ব্যক্তিগত সাক্ষাৎকারে খগেন মণ্ডল এই ব্যতিক্রমী ভাবনার কথা জানিয়েছিলেন, ২০ মে ২০১৯

১৮. পূর্বোক্ত সাক্ষাৎকার, ২০ মে ২০১৯

১৯. চন্দ, সুনীল, ‘লোকনাট্য খন ও শিল্পী মাধাই মহন্ত’, দাগ, তৃতীয় বর্ষ তৃতীয় সংখ্যা, উৎসব ১৪২০ ব., পৃ. ১৩১

২০. পূর্বোক্ত, পৃ. ১৩২

২১. মিনতি সোরী পুলিশ মার্ডার খনটি আকুলবালা সরকার ও রমণীমোহন সরকার পরবর্তীতে অভিনয় করেছেন একাধিকবার। ব্যক্তিগত সাক্ষাৎকারে আকুলবালা সরকার একথা জানিয়েছেন, ৭ জুন ২০১৯

২২. চন্দ, সুনীল, ‘লোকনাট্য খন ও শিল্পী মাধাই মহন্ত’, দাগ, তৃতীয় বর্ষ তৃতীয় সংখ্যা, উৎসব ১৪২০ ব., পৃ. ১৩২

Downloads

Published

2023-07-05

Issue

Section

Articles

How to Cite

কাল্পনিক খনপালা ও মাধাই মহন্তের আধুনিকতা. (2023). TRISANGAM INTERNATIONAL REFEREED JOURNAL, 3(3), 338 – 345. https://tirj.org.in/tirj/article/view/986

Most read articles by the same author(s)