সর্প দংশনের লোক চিকিৎসা : প্রসঙ্গ বরাক উপত্যকা
Keywords:
- ঝাড়-ফুক্,
- ঢ্যামনা,
- ওঝা,
- তাগা,
- বিষহরী,
- হিছার বান্দ
Abstract
সর্প দংশনের লোক চিকিৎসায় তুক্-তাক্, ঝাড়-ফুকের যে একটা বিরাট প্রভাব রয়েছে সেই পদ্ধতি আমাকে আকর্ষিত করেছিল। যার ফলে বিভিন্ন সময়ে বিভিন্ন মানুষের কাছ থেকে আমি এই পদ্ধতিকে জানার চেষ্টা করেছিলাম। বরাক উপত্যকা সাপের বসবাসের জন্য অত্যন্ত উপযোগী। অনেক সময় হাল চাষ করতে, জঙ্গল পরিষ্কার করতে কিংবা গৃহস্থালির বিভিন্ন কাজকর্ম করতে মানুষ সাপের কামড় খায়। তাই প্রাচীনকাল থেকেই মানুষ ঝাড়- ফুক্'এর মাধ্যমে সাপে কাটা মানুষকে বাঁচিয়ে রাখার আপ্রাণ চেষ্টা করেছে। বর্তমান সময়ে সেই রকম ঝুপ-জঙ্গল নেই তাই, সাপের উপদ্রবও অনেক কম। তথাপি মাঝে- মধ্যে সাপে কাটা রোগীর কথা শুনতে পাওয়া যায়। উন্নত চিকিৎসা বিজ্ঞানের কল্যাণে সাপে কাটা রোগীকে নিয়ে মানুষ হসপিটালেই যান, আবার ওঝার শরণাপন্ন হতেও শোনা যায়। বস্তুত ভারতবর্ষের বিভিন্ন গ্রামাঞ্চলের সাথে আমাদের বরাক উপত্যকায়ও বিভিন্ন গ্রামে-গঞ্জে সাপের বিষ ঝাড়ার মন্ত্র, তাগা, কবচ-মাদুলি, ঝাড়-ফুক্, তুক্-তাক্, বশীকরণ ইত্যাদির প্রচলন এখনো আছে।
Downloads
References
১. রায়, নীহাররঞ্জন, বাঙালির ইতিহাস (আদিপর্ব), দে'জ পাবলিশিং, চতুর্থ সংস্করণ- অগ্রহায়ণ - ১৪১০, কলকাতা-৭৩, পৃ. ১০৩
২. ঘোষ, ডঃ রীতা, সর্পভাবনা সংস্কৃতির দর্পণে, পুস্তক বিপণি, প্রথম সংস্করণ-১৯৯৫, কলকাতা-৯, পৃ. ২৩
৩. পূর্বোক্ত, সর্পভাবনা সংস্কৃতির দর্পণে, পৃ. ২৪
৪. মিস্ত্রি, সুভাষ, দক্ষিণবঙ্গের লোকসমাজে মন্ত্র, পুস্তক বিপণি, কলকাতা - ৭৩, প্রকাশকাল - ১৯৯৯, পৃ. ৭৫
৫. পূর্বোক্ত, সর্পভাবনা সংস্কৃতির দর্পণে, পৃ. ৪৬
৬. পূর্বোক্ত, সর্পভাবনা সংস্কৃতির দর্পণে, পৃ. ৩০
৭. গুপ্ত, বিজয় প্রণীত ও বসন্ত কুমার ভট্টাচার্য সংকলিত, পদ্মাপুরাণ বা মনসামঙ্গল, সুধাংশু সাহিত্য মন্দির, কলিকাতা, চতুর্থ সংস্করণ – বৈশাখ (১৩৪২), পৃ. ২৩০
৮. পূর্বোক্ত, দক্ষিণবঙ্গের লোকসমাজে মন্ত্র, পৃ. ১১০
৯. পূর্বোক্ত, দক্ষিণবঙ্গের লোকসমাজে মন্ত্র, পৃ. ৭৯
১০. হালদার, বিমলেন্দু, দক্ষিণ ২৪ পরগনার কথ্য ভাষা ও লোকসংস্কৃতির উপকরণ (দ্বিতীয় খন্ড), রত্নাবলী, কলকাতা -৯, প্রথম প্রকাশ - ১৯৯৭, পৃ. ১০০
১১. কৃপাশংকর, রহস্যতত্ত্বে পূজাতন্ত্র ও পূজা পদ্ধতি, গিরিজা, প্রথম প্রকাশ - ২০০৪, কলকাতা-৯, পৃ. ৭৪
১২. পূর্বোক্ত, দক্ষিণ ২৪ পরগনার কথ্য ভাষা ও লোকসংস্কৃতির উপকরণ (দ্বিতীয় খন্ড), পৃ. ২০৭

