মূকাভিনয় : নৈঃশব্দ যখন বাঙ্ময়/ Mukavinoy : noishabda jakhon bhagmoy

Authors

  • Barsha Panda গবেষক, বাংলা ভাষা ও সাহিত্য বিভাগ বাঁকুড়া বিশ্ববিদ্যালয় Author

Keywords:

  • মূকাভিনয়,
  • স্বপন সেনগুপ্ত,
  • মিমিক,
  • মাইম,
  • প্যান্টোমাইম,
  • থার্ড থিয়েটার,
  • চার্লি চ্যাপলিন

Abstract

কৃত্রিম আড়ম্বরপূর্ণ উচ্চরবের ভাষার কান-ফাটানো দৌরাত্ম্যে যখন মানুষ দিশেহারা, তখন মূকাভিনয়ের নিরাভরণ হার্দিক শারীর ভাষা দর্শকমনকে ছোঁবেই। মুখে শব্দ না করে বা সংলাপ ব্যবহার না করে শারীরিক বিভিন্ন অঙ্গভঙ্গির মাধ্যমে মনের ভাব প্রকাশ করা। নাট্যশিল্পের এক বিশেষ দিক হচ্ছে এই মূকাভিনয়। তাই অনুশীলনের মাধ্যমে ভবিষ্যতে মূক নাটক তার অন্তর্নিহিত সৌন্দর্য পৌঁছে দেবে দর্শকের মনে। আর মূকাভিনয়ের সর্বজনীনতা তো সর্বজনবিদিত। মূকাভিনয়ই একমাত্র প্রয়োগশিল্প যা দেশগত বা ভাষাগত ব্যবধান ঘুচিয়ে সকল দেশের মানুষের হৃদয় সংবেদ্য হতে পারে। মূকাভিনয় পারে শব্দের শৃঙ্খলাকে, চেনা প্রাত্যহিকতার শৃঙ্খলকে ভেঙে দিয়ে বাস্তবাতীতের সঙ্গে সেতু বাঁধতে। থিয়েটারকে যদি যৌথশিল্প হিসাবে ধরি, তাহলে আদিকাল থেকেই তার মধ্যে মূকাভিনয়ের একটা সম্মানজনক স্থান রয়েছে। সুতরাং সংলাপ উচ্চারণকারী কোন অভিনেতার থেকে নির্বাক অভিনেতা মোটেই কম ক্ষমতাশালী নন। মূকাভিনয়ও নয় কোন ব্রাত্য শিল্প মাধ্যম। প্রকৃত মূকাভিনেতা যখন নৈঃশব্দ্যকে বাঙ্ময় করে তোলেন, তখনই সম্ভবত শিল্পের অমরাবতীতে প্রবেশের দ্বার অর্গলমুক্ত হয়।

Downloads

Download data is not yet available.

References

১. শরীফ, আহমদ, সংক্ষিপ্ত বাংলা অভিধান (সম্পাদিত), ঢাকা বাংলা একাডেমি, পরিমার্জিত ও পরিবর্তিত দ্বিতীয় সংস্করণ, কার্তিক ১৪০৬ বঙ্গাব্দ/অক্টোবর ১৯৯৯ খ্রিঃ, পৃ. ৪৭৩

২. ১৪ই ফেব্রুয়ারি ১৯৩৯ খ্রিঃ, অমিয় চক্রবর্তীর লেখা রবীন্দ্রনাথের চিঠি, চিঠিপত্র-১১, প্রথম প্রকাশ- ১৩৮৯ বঙ্গাব্দ, বিশ্বভারতী, পৃ. ২২৪

৩. হায়দার, জিয়া, থিয়েটারের কথা, প্রথম খণ্ড, ঢাকা বাংলা একাডেমি, ১৯৮৫খ্রিঃ, পৃ. ৫২

৪. চক্রবর্তী, শ্যামমোহন, প্যান্টোমাইম তত্ত্ব ও প্রয়োগবিধি, নবগ্রন্থ নবকুটির, ৫৪/৫ এ কলেজস্ট্রীট, কলকাতা, দ্বিতীয় সংস্করণ, ১৯৯০ খ্রিঃ, পৃ. ১১

৫. দত্ত, যোগেশ, মূকাভিনয়ম্, নাথ ব্রাদার্স, ৯ শ্যামমোহন দে স্ট্রিট, কলকাতা, জানুয়ারী ১৯৯৩ / মাঘ ১৩৯৯, পৃ. খ

৬. চক্রবর্তী শ্যামমোহন, প্যান্টোমাইম তত্ত্ব ও প্রয়োগবিধি, প্রাগুক্ত, পৃ. ১১

৭. সেন সঞ্জীব, থিয়েটারের চালচিত্র, লিপিকা, ৩০/১ এ কলেজ রোড, কলকাতা, পৃ. ৫২

৮. হায়দার জিয়া, থিয়েটারের কথা (প্রথম খণ্ড), প্রাগুক্ত, পৃ. ৫২

৯. Atival Samuel, Mime Wordbook, Colorado, LE CENTER DU SILENCE, 1975, P. 8

১০. আল দীন সেলিম, অভিনয় দর্পণ (অনুদিত), মূল নন্দিকেশ্বর, কথা প্রকাশন,৪ পুরানা পল্টন লাইন, ঢাকা, ১৯৮৯ খ্রিঃ, পৃ. ১০

১১. বন্দ্যোপাধ্যায়, সুরেশচন্দ্র, ভরত নাট্যশাস্ত্র (সম্পাদিত), দ্বিতীয় খণ্ড, নবপত্র প্রকাশন, ৬ বঙ্কিম চ্যাটার্জি স্ট্রিট, কলকাতা, নভেম্বর ১৯৯০ খ্রিঃ, পৃ. ৪৪

১২. মূকাভিনয়ের ইতিকথা, প্রাগুক্ত, পৃ. ৩

১৩. আলদীন, সেলিম, অভিনয় দর্পণ, প্রাগুক্ত, পৃ. ৩৪-৩৫ (ভূমিকাংশ)

Downloads

Published

2023-07-05

Issue

Section

Articles

How to Cite

মূকাভিনয় : নৈঃশব্দ যখন বাঙ্ময়/ Mukavinoy : noishabda jakhon bhagmoy. (2023). TRISANGAM INTERNATIONAL REFEREED JOURNAL, 3(3), 394 – 399. https://tirj.org.in/tirj/article/view/992

Most read articles by the same author(s)