রবীন্দ্রনাথকে কেন চাই
Keywords:
- স্বাধীনতা,
- ক্ষমতায়ন,
- স্বাতন্ত্র্য,
- সত্তা-নির্মাণ
Abstract
রবীন্দ্রনাথের কাছে অনন্বয়িতা বা অপরতার সমস্যাই হল প্রধান সমস্যা। অপরতার সমস্যার সঙ্গে জিড়িয়ে আছে আত্মশক্তির অভাব, যা রবীন্দ্রনাথকে বিশেষভাবে ভাবিয়ে তুলেছিল। তাঁর মতে সামাজিক শক্তির উৎস হিসাবে আত্মশক্তি সমগ্র জাতির মধ্যে জারিত হয়নি। সামাজিক ও রাজনৈতিক নীতিগুলি যেদিন থেকে অবুদ্ধির বা প্রজ্ঞাহীনতার দ্বারা চালিত হয়েছে সেদিন থেকেই মানুষ দাসত্বকে স্থায়ীভাবে বরণ করে নিয়েছে। একেই রবীন্দ্রনাথ আত্মশক্তিহীনতা বলেছেন। এই আত্মশক্তিহীনতা আর স্ব-অপরীকরণের সমস্যা দুটি একে অপরের পরিপূরক। তিনি এই সমস্যার ক্ষেত্রটিকে একটি সংশ্লেষাত্মক সমস্যার ক্ষেত্র বলে মনে করেছেন। এই মর্মে রবীন্দ্রনাথ আমাদের তাত্ত্বিক বা সত্তাতাত্ত্বিক এবং বেশ কিছু প্রায়োগিক সমাধানের পথ দেখিয়েছেন, যেগুলি আজও প্রাসঙ্গিক। আসলে রাবীন্দ্রিক চিন্তন আমাদের কাছে এমন একটা পদ্ধতি যাতে তত্ত্ব ও প্রয়োগের সংশ্লেষাত্মক মিশেল রয়েছে, যা আমাদের সাম্য, স্বাধীনতা ও ক্ষমতায়নের ধারণাকে নতুন করে নির্মাণ করতে সাহায্য করবে বলে বিশ্বাস। এই প্রবন্ধে সামাজিক বাস্তবতা ও তাত্ত্বিক বিশ্বাসের যুথবদ্ধতায় জীবনের যে প্র্যাক্সিসকে গঠন করতে আমরা উদ্যত হয়েছি তা পেতেই রবীন্দ্রনাথকে ফিরে দেখা।
Downloads
References
১. ঠাকুর, রবীন্দ্রনাথ, “সমস্যা”, কালান্তর, বিশ্বভারতী, ৬ আচার্য জগদীশ চন্দ্র বসু রোড, কলকাতা-৭০০০১৭, আষাঢ় ১৪২২, পৃ. ২২০
২. ঠাকুর, রবীন্দ্রনাথ, “সমস্যা”, কালান্তর, বিশ্বভারতী, ৬ আচার্য জগদীশ চন্দ্র বসু রোড, কলকাতা-৭০০০১৭, আষাঢ় ১৪২২, পৃ. ২১৯
৩. ঠাকুর, রবীন্দ্রনাথ, গীতবিতান, বিশ্বভারতী, ৬ আচার্য জগদীশ চন্দ্র বসু রোড, কলকাতা-৭০০০১৭, মাঘ ১৪২৪, পৃ. ৯
৪. ঠাকুর, রবীন্দ্রনাথ, “সমস্যা”, কালান্তর, বিশ্বভারতী, ৬ আচার্য জগদীশ চন্দ্র বসু রোড, কলকাতা-৭০০০১৭, আষাঢ় ১৪২২, পৃ. ২১৯
৫. ঠাকুর, রবীন্দ্রনাথ, “সমস্যা”, কালান্তর, বিশ্বভারতী, ৬ আচার্য জগদীশ চন্দ্র বসু রোড, কলকাতা- ৭০০০১৭, আষাঢ় ১৪২২, পৃ. ২১৯
৬. ঠাকুর, রবীন্দ্রনাথ, গীতবিতান, বিশ্বভারতী, ৬ আচার্য জগদীশ চন্দ্র বসু রোড, কলকাতা-৭০০০১৭, মাঘ ১৪২৪, পৃ-
৭. ঠাকুর, রবীন্দ্রনাথ, “সমস্যা”, কালান্তর, বিশ্বভারতী, ৬ আচার্য জগদীশ চন্দ্র বসু রোড, কলকাতা-৭০০০১৭, আষাঢ় ১৪২২, পৃ. ২১৯
৮. ঠাকুর, রবীন্দ্রনাথ, “তপোবন”, শান্তিনিকেতন (১ম খন্ড), বিশ্বভারতী, কলকাতা-১৭, বৈশাখ -১৪১৭, পৃ. ২৩৭
৯. Rabindranath Tagore, 'Construction Versus Creation', The English Writings of Rabindranath Tagore, Vol-3, Edited by Sisir Kumar Das, Sahitya Akademy, 1996, p. 402
১০. Rabindranath Tagore, 'Construction Versus Creatioon', The English Writings of Rabindranath Tagore, Vol-3, ed. Sisir Kumar Das, Sahitya Akademy, 1996, p. 402
১১. Rabindranath Tagore, 'Construction Versus Creation', The English Writings of Rabindranath Tagore, Vol-3, ed. Sisir Kumar Das, Sahitya Akademy, 1996, p. 409

